অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

ইসলামিক শিক্ষা - ১৫ মে, ২০১২
 
আফযালুন নাস, বা’দাল আম্বিয়া হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার প্রতি মুহব্বত ঈমানের অঙ্গ এবং বিদ্বেষ পোষণ কুফরী
-মুহম্মদ নিছারুদ্দীন।

হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “তোমরা আমার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত কর। কেননা উনারা হচ্ছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী।” আর আফযালুন নাস, বা’দাল আম্বিয়া হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম তিনি হচ্ছেন সমস্ত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে শ্রেষ্ঠ।
উনার সম্পর্কে হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম উনাকে মুহব্বত করা ঈমান এবং উনার প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী।” উনাকে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পক্ষ হতে ‘ছিদ্দীক্ব’ (চরম সত্যবাদী) লক্বব দান করা হয়েছে।”
কাজেই উনাকে হাক্বীক্বীভাবে মুহব্বত করতে হবে, তা’যীম-তাকরীম করতে হবে। বিশেষ করে ২২ জুমাদাল উখরা হচ্ছে উনার বিছাল শরীফ-এর দিন। এ দিনে উনার ছানা-ছিফত, মর্যাদা-মর্তবা, ফাযায়িল-ফযীলত ফুটিয়ে তোলার লক্ষ্যে মীলাদ শরীফ ও দোয়ার মাহফিলের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বেদ্বীন-বদদ্বীনদের সমস্ত জন্ম দিবস পালনকে পরিহার করতে হবে।
মহান আল্লাহ পাক তিনি সকলকে মুজাদ্দিদে আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার উসীলায় তা অক্ষরে অক্ষরে পালন করার তাওফীক্ব দান করুন। (আমীন)







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal