অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

ইসলামিক শিক্ষা - ১২ জুন, ২০১২
 
বিশেষ রাত্রিতে বিশেষভাবে ইবাদত বন্দেগী করা বিদয়াত হবে কেন?
-মুহম্মদ হাস্সান বিন শামস।

পবিত্র রজব মাসের মি’রাজ শরীফ-এর রাত্রির ইবাদত-বন্দেগী নিয়ে ধর্মব্যবসায়ী উলামায়ে ‘ছূ’ তথা দেওবন্দী মৌলুভীদের গাত্রদাহ শুরু হয়েছে। অবশ্য এমন গাত্রদাহ তারা পবিত্র ঈদে মীলাদ শরীফ, পবিত্র শবে বরাত, পবিত্র আখিরী চাহার শোম্বাহ, পবিত্র লাইলাতুর রাগায়িব ইত্যাদির ক্ষেত্রেও করে থাকে। একটি খারিজী মুখপত্রে বদ আক্বীদা বদ আমলে কেতাদুরস্ত মৌলুভী তাকী ওসমানী লিখেছে- ২৭ রজবের এই রাতে বিশেষ গুরুত্বের সাথে ইবাদত-বন্দেগী করা সরাসরি বিদয়াত। নাঊযুবিল্লাহ!
এখন আমরা যদি বলি ২৭শে রজব তথা পবিত্র মি’রাজ শরীফ-এর রাত্রে বিশেষভাবে ইবাদত-বন্দেগী করা যাবে না কিংবা বিদয়াত এমন কথা সরাসরি পবিত্র কুরআন শরীফ-সুন্নাহ শরীফ, ইজমা, কিয়াসের কোথায় আছে? হারাম ছবি, ভিডিও করনেওয়ালা ফাসিক মৌলুভীর কথাই কি গ্রহণযোগ্য হবে? এছাড়া মহান আল্লাহ পাক তিনি যদি সারা বৎসরের এতগুলো রাত্রি থেকে বেছে খাছ করে বিশেষভাবে ২৭শে রজবের রাত্রিকে পবিত্র মি’রাজ শরীফ-এর জন্য মনোনীত করেন। তাহলে বান্দা-উম্মত যদি মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানার্থে শুকরিয়া জ্ঞাপন করতে সেই বিশেষ রাতে বিশেষভাবে ইবাদত-বন্দেগী করে সেটা কেন বিদয়াত হবে? নাকি মুফতে শফীর পুত্র বিদয়াতী আমল আক্বীদা প্রচার করতে করতে চারদিকে শুধু বিদয়াতই দেখে। সে যে প্রতিনিয়ত হারাম ছবি তোলে, ভিডিও করে, দেশে দেশে গিয়ে ইসলামের অপব্যাখ্যা করে সুদী ব্যাংকিংয়ের তালিম দিয়ে থাকে সেগুলো কি হবে? সেগুলো তো সরাসরি কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ-এ হারাম কুফরী বলে উল্লেখ আছে। হারাম কুফরীতে লিপ্ত মৌলভীর পক্ষে কি করে পবিত্র মি’রাজ শরীফ-এর শান উপলব্ধি করা সম্ভব? মূলত, কস্মিনকালেও সম্ভব নয়।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal