 |
ইসলামিক শিক্ষা - ৩০ জুন, ২০১২
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জীবনী মুবারক (৫৬৮)
-মাওলানা সাইয়্যিদ শাবীব আহমদ।
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের আবিসিনিয়ায় হিজরত হাদীছ শরীফ-এ এক বর্ণনায় এসেছে, হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের উদ্দেশ্য করে বলেছিলেন, হে হিজরতকারী ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম! আপনাদের প্রতি মুবারকবাদ এবং আপনারা যাঁর পক্ষ থেকে হিজরত করে এসেছেন উনার প্রতিও। আমি সাক্ষ্য দিচ্ছি যে, অবশ্যই তিনি আখিরী নবী, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তিনি সেই সুমহান ব্যক্তি তথা হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাঁর আগমনের সুসংবাদ হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দিয়েছেন। আমি যদি রাজ্য পরিচালনার দায়িত্বে না থাকতাম তবে আমি অবশ্যই উনার খিদমতে হাজির হতাম এবং উনার পাদুকাদ্বয় মুবারক-এ বুছা দিতাম। আপনারা আমার রাজ্যের যেখানে ইচ্ছা বসবাস করুন। তিনি উনার কর্মচারিদেরকে আমাদের খাদ্য ও পোশাক পরিচ্ছদ ইত্যাদি দেয়ার নির্দেশ দিলেন। অন্যদিকে কুরাইশ কাফির প্রতিনিধিদের উপহার সামগ্রী ফেরত দেয়ার আদেশ করলেন। (আল বিদায়া ওয়া নিহায়া) অন্য এক বর্ণনায় এসেছে, قال فلما هاجر رسول الله صلى الله عليه وسلم إلى المدينة وظهر بها قلناله إن رسول الله صلى الله عليه وسلم قد ظهر وهاجر إلى المدينة، وقتل الذين كنا حدثناك عنهم، وقد أردنا الرحيل اليه، فردنا. قال نعم! فحملنا وزودنا. ثم قال أخبر صاحبك بما صنعت اليكم، وهذا صاحبى معكم أشهد أن لا إله إلا الله وأنه رسول الله صلى الله عليه وسلم، وقل له يستغفر لى. অর্থ: হযরত জা’ফর ইবনে আবু ত্বলিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, পরবর্তীতে আখিরী নবী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন হিজরত করে মদীনা শরীফ-এ তাশরীফ নিলেন এবং সেখানকার সমস্ত কিছু দেখা শুনার দায়িত্ব তিনি গ্রহণ করলেন আর যে, কাফির নেতাদের কথা আমরা আপনাকে বলেছিলাম হে নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি! ওরা সবাই নিহত হয়েছে। এখন আমরা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে মিলিত হতে চাই! আপনি আমাদের যাওয়ার অনুমতি দিন। হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন; ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন। তিনি আমাদের যানবাহনের ব্যবস্থা করে দিলেন এবং আমাদের প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম দিয়ে দিলেন। তারপর বললেন, আমি যে, আপনাদের সঙ্গে সৎ ব্যবহার করেছি উনাকে তা খুলে বলবেন। আর এই ব্যক্তি আমার প্রতিনিধি, সে আমার প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে যাবে। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, মহান আল্লাহ পাক তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয় তিনি মহান আল্লাহ পাক উনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনারা যিনি রসূল হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলবেন, তিনি যেনো আমার জন্য মহান আল্লাহ পাক উনার দরবারে ক্ষমা প্রার্থনা করেন।
(ইনশাআল্লাহ চলবে)
|
|
 |