অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

ইসলামিক শিক্ষা - ১৪ জুলাই, ২০১২
 
একমাত্র কাফির মুরতাদ শ্রেণীর লোকেরাই পবিত্র শবে বরাত-এর বিরোধিতা করে (১)
-মুহম্মদ সালামাতুল্লাহ ইসলামাবাদী।

মহিমান্বিত রজনী লাইলাতুন নিসফি মিন শা’বান তথা পবিত্র শবে বরাত নিয়ে ধর্মজ্ঞানশূন্যরা মনগড়া, বিভ্রান্তিকর এলোমেলো ব্যাখ্যা প্রদান করে বলে, ‘নেছফে শাবানের রাত্রি জাগরণ সংক্রান্ত হাদীসটি নির্ভুল হয়ে থাকলে এর বর্ণনানুযায়ী অর্ধ শা’বানের রাতের একটা গুরুত্ব আছে। তা থাকতে পারে। কারণ নেছফে শা’বান আর রমাদ্বানের মাঝে ব্যবধান মাত্র ১৫ দিন। রমাদ্বানের প্রস্তুতির জন্য এক রাতের একটা কসরত হয়ে থাকলে তাতে রমাদ্বানের শুভাগমনের একটা বার্তাও পৌঁছানো সম্ভব হতে পারে।’ নাঊযুবিল্লাহ!
মূলত উক্ত বিভ্রান্তিমূলক বক্তব্যে বুঝা যায়, ধর্মজ্ঞানশূন্যরা পবিত্র শবে বরাত-এর রাত্রি জাগরণ সংক্রান্ত হাদীছ শরীফ সম্পর্কে সন্দেহপ্রবণ অর্থাৎ এক কথায় অবিশ্বাসী। এরপরও সে যদি হাদীছটি নির্ভুল হয় বলে অর্ধ শা’বান রাত্রির ফযীলত তথা গুরুত্বের নিজস্ব মনগড়া কিছু ব্যাখ্যা দিয়েছে। যাতে সে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ এবং হযরত ইমাম-মুজতাহিদ, আউলিয়া কিরামগণ উনাদের থেকেও নিজেকে শ্রেষ্ঠ বুঝাবার এবং বুঝানোর অপচেষ্টা করেছে। নাঊযুবিল্লাহ!
নতুবা সে কী করে পবিত্র বরাত এর রাত্রির হাদীছ শরীফসম্মত ফাযায়িল-ফযীলত বা কারণ উল্লেখ না করে নিজস্ব মনগড়া ব্যাখ্যা প্রদান করলো। সে হাদীছ শরীফ-এর প্রতি বিশ্বাস রাখতে পারলো না অথচ নিজের কলুষযুক্ত ওয়াসওয়াসা প্রবণ শয়তানী ধ্যান-ধারণার প্রতি আস্থা রাখলো? নাঊযুবিল্লাহ! কারণ সে অর্ধ শা’বান রাত্রির গুরুত্ব থাকতে পারে বলে সন্দেহ রেখে যে কল্পিত ব্যাখ্যা দিয়েছে তেমন ব্যাখ্যা বা কারণ ইসলামী শরীয়তের কোথাও বিন্দুমাত্র উল্লেখ নেই।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal