অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

ইসলামিক শিক্ষা - ২৩ জুলাই, ২০১২
 
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জীবনী মুবারক (৫৮৯)

শিয়াবে আবূ ত্বালিবে অবস্থান, কুরাইশদের চুক্তিপত্রে স্বাক্ষর ও আনুষঙ্গিক ঘটনাবলী
فلما عرفت قريش أن القوم قدمنعوا رسول الله صلى الله عليه وسلم، وأجمعوا على ذلك اجتمع المشركون من قريش فاجمعوا أمرهم أن لايجالسوهم ولا يدخلوا بيوتهم حتى يسلموا رسول الله صلى الله عليه وسلم للقتل، وكتبوا فى مكرهم صحيفة وعهودا ومواثيق لا يقبلوا من بنى هاشم صلحا أبدا ولا يأخذهم بهم رأفة حتى يسلموه للقتل. فلبث بنو هاشم فى شعبهم ثلاث سنين، واشتد عليهم البلاء والجهد وقطعوا عنهم الاسواق فلا يتركوا لهم طعاما يقدم مكة ولابيعا إلا بادروهم اليه فا شتروه يريدون بذلك ان يدركوا سفك دم رسول الله صلي الله عليه وسلم
কুরাইশ গোত্রের কাফির মুশরিকরা দেখলো যে, স্বগোত্রীয় লোকজন উনারা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষে প্রতিরোধ গড়ে তুলেছেন এবং ওই প্রশ্নে তারা ঐক্যবদ্ধ হয়ে উঠেছেন। তখন কাফির মুশরিকরা সিদ্ধান্ত নেয় যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শহীদ করার জন্যে উনারা যতক্ষন তাদের হাতে সমর্পন না করবেন ততক্ষন পর্যন্ত তারা উনাদের সাথে উঠা-বসা করবে না, ক্রয়-বিক্রয় করবে না এবং তাদের ঘর-বাড়ীতে উনারা প্রবেশ করতে পারবেন না। এ মর্মে তারা একটি চুক্তিনামা ও অঙ্গীকার পত্র সম্পাদন করে নিলো যে, আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তাদের কাছে সমর্পন না করা পর্যন্ত তারা বনূ হাশিম গোত্রের সাথে কোনো আপোষ-মীমাংসা করবে না এবং কোনো প্রকার সহানুভূতি, সহমর্মিতা প্রদর্শন করবে না। এ প্রেক্ষিতে বনূ হাশিম গোত্রের লোকজন শিয়াবে আবূ ত্বালিবে ৩ বৎসর অবস্থান করেন। এ সময় উনারা অবর্ণনীয় দুঃখ, কষ্টে দিন অতিবাহিত করেন। কুরাইশরা উনাদের হাট বাজারে যাওয়া বন্ধ করে দেয়। উনাদেরকে তারা কোনো ভোগ্য পণ্য বিক্রির জন্যে মক্কা শরীফ-এর শহরের বাইরে আসতে দিতো না। আবার তাদের কিছু ক্রয়ের প্রয়োজন হলে কুরাইশী লোকেরা এগিয়ে গিয়ে তা ক্রয় করে নিত যাতে শিয়াবে আবূ ত্বালিব অবস্থানরত লোকজন উনাদের নিকট ওই পণ্যদ্রব্য পৌঁছতে না পারে। এর দ্বারা কাফির মুশরিকদের একমাত্র উদ্দেশ্য ছিলো আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নাগালের মধ্যে পাওয়া ও উনাকে শহীদ করা। নাঊযুবিল্লাহ! (ইনশাআল্লাহ চলবে)







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal