অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
ইসলামিক শিক্ষা - ৪ আগস্ট, ২০১২
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে যে ব্যক্তি মুহব্বত করবে সে ব্যক্তি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে জান্নাতে থাকবে
-মুহম্মদ আল আমীন
হযরত আলী ইবনে আবূ ত্বালিব আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একদা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাদের হাত মুবারক ধরে বলেন, যে ব্যক্তি আমাকে এবং এই দুইজনকে মুহব্বত করবে, সাথে সাথে উনাদের পিতা-মাতা উনাদেরকে মুহব্বত করবে, সে ব্যক্তি ক্বিয়ামত দিবসে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ! (তিরমিযী, মুসনাদে আহমদ, ত্ববারনী, তাহযীবুত তাহযীব ইত্যাদি)
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, আমি বৃক্ষ আর সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম তিনি সেই মুবারক বৃক্ষের ডালস্বরূপ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি সেই মুবারক বৃক্ষের প্রস্ফুটিত পাপড়ি এবং হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ও হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনারা হচ্ছেন সেই মুবারক বৃক্ষের ফল। আর যারা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করবে তারা সেই মুবারক বৃক্ষের পাতা, তারা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। এটা দিবালোকের ন্যায় সত্য কথা। সুবহানাল্লাহ! (দায়লামী শরীফ)
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal