অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

ইসলামিক শিক্ষা - ১১ আগস্ট, ২০১২
 
হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিমুস সালাম উনাদের খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস -১০
-মুহম্মদ আল আমীন।

দ্বিতীয় খলীফা ফারূক্বে আ’যম হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সংক্ষিপ্ত ও সঠিক ইতিহাস:

মুনাজাত শেষে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি উনার ওসিয়তনামাকে মোহরাংকিত করেন এবং তার অনুলিপি বিভিন্ন এলাকায় প্রধান দায়িত্বপ্রাপ্তগণ উনাদের নিকট পাঠানোর ব্যবস্থা করেন। অতঃপর তিনি ফারূক্বে আ’যম হযরত উমর ইবনুল খত্তাব আলাইহসি সালাম উনাকে ডাকলেন এবং উনাকে অবহিত করলেন যে, তিনি উনাকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের উপর খলীফা মনোনীত করে গেলেন। তিনি আরয করলেন, হে খলীফাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আমাকে এ দায়িত্ব নিবেন না। কারণ, খিলাফতের আমার কোনোই প্রয়োজন নেই। হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি জবাবে বললেন, কিন্তু আপনাকে খিলাফতের প্রয়োজন রয়েছে। (ইযালাতুল খফা)
এখান থেকে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে যে, ছিদ্দীক্বে আকবর হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস এবং ফারূক্বে আ’যম হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম উনারা কেউই খিলাফত প্রত্যাশী ছিলেন না; বরং খিলাফতের উনাদের প্রয়োজন ছিলো এবং মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নির্দেশ ছিলো যেনো উনারা খলীফা হন, তাই উনারা খলীফা হয়েছেন। তাহলে কি করে বলা যেতে পারে যে, হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম এবং হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনারা গণতন্ত্র করেছেন, ভোট-নির্বাচন করেছেন এবং ভোট-নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে খলীফা নির্বাচিত হয়েছেন। নাঊযুবিল্লাহ! মূলতঃ এই সমস্ত বক্তব্য পেশ করা কাট্টা কুফুরী ও চিরজাহান্নামী হওয়ার কারণ। কেননা একমাত্র কাফিররাই উনাদের প্রতি মিথ্যা তোহমত দিয়ে থাকে। উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে, যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “একমাত্র কাফিররাই উনাদের (হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের) প্রতি বিদ্বেষ পোষণ করে থাকে।” (সূরা ফাতহ : আয়াত শরীফ ২৯)








For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal