অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
ইসলামিক শিক্ষা - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জীবনী মুবারক (৭৭৫)
-মাওলানা সাইয়্যিদ শাবীব আহমদ।
‘দারুন নাদওয়া’য় কাফির মুশরিকদের বৈঠক
فتشاوروا ثم قال قائل منهم نخرجه من بين أظهرنا فننفيه من بلادنا فاذا خرج عنا فو الله ما نبالى أين ذهب ولا حيث وقع، إذا غاب عنا وفرغنا منه فأصلحنا أمرنا وأمرنا وألفتنا كما كانت. قال الشيخ النجدى لا والله ما هذا لكم برأى ألم تروا حسن حديثه وحلاوة منطقه وغلبته على قلوب الرجال بما يأتى به؟ والله لو فعلتم ذلك ما أمنت أن يحل على حى من العرب فيغلب عليهم بذلك من قوله وحديثه حتى يتابعوه عليه، ثم يسير بهم اليكم حتى يطأكم بهم فيأخذ أمركم من أيديكم، ثم يفعل بكم ما أراد، أديروا فيه رأيا غير هذا.
শায়েখ নাজদীর এ বক্তব্য শুনে তারা পুনরায় পরামর্শ করতে বসে। একজন বললো, আমাদের মধ্য থেকে উনাকে বহিষ্কার করতে হবে, নির্বাসনে পাঠাতে হবে, দেশ থেকে নির্বাসিত করার পর তিনি কোথায় গেলেন বা কি করলেন, তা নিয়ে আমাদের মাথা ব্যথা থাকবে না। আমি মহান আল্লাহ পাক উনার ক্বসম করে বলছি, তিনি আমাদের থেকে হিযরত করে দূরে চলে গেলে আমরা উনার থেকে মুক্ত হলাম আর আমরা নির্বিবাদে আমাদের কাজ করে যেতে পারবো। আগে যা করতাম তাই করবো।
শায়েখ নাজদী বললো, তোমাদের জন্য এটা তো কোনো অভিমত হলো না। তোমরা দেখতে পাচ্ছো না- উনার কথা মুবারক কতো চমৎকার, বক্তব্য মুবারক কতো মিষ্টি এবং সুন্দরতম। কিভাবে তিনি কথা মুবারক দ্বারা মানুষের মন জয় করে নেন। তোমরা উনাকে বহিষ্কার করলে আরবের কোনো না কোনো গোত্র উনার খিদমতের আঞ্জাম দিবেন। নিজের কথা আর বচন মুবারক দ্বারা তিনি তাদের উপর প্রভাব বিস্তার করবেন। শেষ পর্যন্ত লোকজন উনার অনুসারী হয়ে যাবেন। শেষ পর্যন্ত তিনি উনার অনুসারী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের নিয়ে তোমাদের উপর আক্রমণ চালাবেন। তোমাদের হাত থেকে ক্ষমতা নিয়ে নিবেন। এরপর তোমাদের সঙ্গে যথেচ্ছা আচরণ করবেন। কাজেই উনার সম্পর্কে তোমরা অন্য কোনো চিন্তা করতে পারো। নাঊযুবিল্লাহ! (চলবে ইনশাআল্লাহ)
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal