অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
ইসলামিক শিক্ষা - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামগণ উনাদের প্রতি মুহব্বত ঈমান, উনাদের শান মুবারক সম্পর্কে চুচেরা করা বেঈমান হওয়ার কারণ
-মুহম্মদ মিরাজ হুসাইন, ঢাকা।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলুন! আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। তবে আমার নিকটজন তথা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামগণ উনাদের প্রতি তোমরা সদাচরণ করবে।” (পবিত্র সূরা শূরা শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৩)
হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনারা হচ্ছেন আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত, উনাদের মাধ্যমেই আওলাদে রসূল আলাইহিমুস সালাম উনাদের সিলসিলা জারি রয়েছে। উনাদের শানেই মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমুস সালাম উনারা বেহেশতের যুবক উনাদের সাইয়্যিদ।” তিনি আরো ইরশাদ মুবারক করেন, উনারা দু’জনই দুনিয়াতে মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক পাওয়ার কারণ। এর বিপরীত উনাদের অসন্তুষ্টির কারণ। যামানার ইমাম ও মুজতাহিদ মুজাদ্দিদে আ’যম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার উসীলায় উনাদের প্রতি হাক্বীক্বী মুহব্বত পোষণ করার তাওফিক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে দান করুন। (আমীন)
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal