al-ihsan.net
বাংলা | English

ইসলামের পঞ্চম খলীফা সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলু বাইতিন
নাবিইয়ি, আওলাদু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৯)
-মাওলানা শাবীব আহমদ (উফিয়া আনহু)

বিলাদত শরীফ ও মুবারক বংশ পরিচিতি
সাইয়্যিদুনা হযরত হাসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর বিলাদত শরীফ তৃতীয় হিজরী ১৫ই রমাদ্বান শরীফ-এ। অন্য বর্ণনায় শা’বান মাসের ১৫ তারিখ
বলে উল্লেখ আছে। সে হিসেবে আল্লাহ পাক-এর হাবীব, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে আদর, সোহাগে কাটিয়েছেন ৭ বছর ৬ মাস। আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে খুবই মুহব্বত করতেন, ভালোবাসতেন। তিনি আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পরিপূর্ণ গুণে গুণান্বিত ও সাদৃশ্যপূর্ণ ছিলেন।
হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, “নবীদের নবী, রসূলদের
রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে হযরত হাসান ইবনে আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে অধিক সাদৃশ্যপূর্ণ কেউ ছিলেন না।” (বুখারী শরীফ)
সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ইলম-আমলে আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ক্বায়িম-মাক্বাম বা স্থলাভিষিক্ত ছিলেন। অল্প বয়স মুবারকে যখন তিনি আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে অবস্থান করতেন এ সময় ওহী নাযিল হতো। হযরত ইমাম হাসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ওহীর বাক্য শোনার সাথে সাথেই মুখস্থ হয়ে যেতো। পরে যখন তিনি তা বলতেন তা হুবহু আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মতই বলতে পারতেন। সুবহানাল্লাহ!
একবার নবীদের নবী, রসূলদের রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রিয় কন্যা হযরত ফাতিমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা-এর হুজরা শরীফ-এ তাশরীফ নিলেন। হযরত ফাতিমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা কুরআন শরীফ-এর কয়েকখানা আয়াত শরীফ তিলাওয়াত করলেন, যা ইতঃপূর্বে আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় মেয়ে হযরত ফাতিমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহাকে পাঠ করে শুনাননি। আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন এই আয়াত শরীফগুলো আপনি কোথা থেকে শুনেছেন? হযরত ফাতিমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা বললেন, আপনার নাতিজান, প্রিয় দৌহিত্র হযরত ইমাম হাসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পাঠ করে শুনিয়েছেন। সুবহানাল্লাহ!




For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal