অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

আপনাদের মতামত - ১৪ এপ্রিল, ২০১২
 
পান্তা ইলিশ ত্যাগ করা উচিত দেশের স্বার্থেই: কারণ বৈশাখ মাস
জাটকার মৌসুম বলে সরকারিভাবে এখন ইলিশ ধরা নিষেধ!
-গোলাম মুর্শিদ।

যারা ইলিশ দিয়ে পান্তা খাওয়ার পরিকল্পনা করছে তাদের জন্য একটি খবর, সরকারি নির্দেশ অনুযায়ী নভেম্বর থেকে মে মাস পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষেধ। কারণ এ সময়ে ইলিশ মাছ জাটকা হতে ইলিশ হয়ে থাকে। এটি মা ইলিশের ডিম ছাড়ারও মৌসুম। কিন্তু পহেলা বৈশাখের পান্তা ইলিশের হুজ্জোতির জন্য এপ্রিল মাসের শুরু থেকেই প্রচুর ইলিশের চাহিদা থাকে। ফলে নিষিদ্ধ মৌসুমে ইলিশ আহরণ করতে গিয়ে জালে প্রচুর জাটকা এবং ডিমওয়ালা মা ইলিশ ধরা পড়ে। ফলে দেশে ইলিশ সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে মৎস্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন সংবাদমাধ্যমে। মূলত আমাদের দেশে ইলিশের ঘাটতির পেছনে এই পান্তা ইলিশের হুজ্জোতিই বেশি দায়ী। কারণ এই কথিত নববর্ষকে ঘিরেই চলছে এখন নিষিদ্ধ মৌসুমে ইলিশ ধরার ধুম।
রাজারবাগ শরীফ-এর মামদুহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার তাজদীদ এখন সর্বত্র ছড়িয়ে পড়ছে। দেশের ইলিশ সম্পদের উপর এমন হুমকির কারণে পান্তা ইলিশের প্রচলনকারী কথিত সুশীল সমাজও এখন বলতে বাধ্য হচ্ছে, পান্তা ইলিশ পহেলা বৈশাখের সংস্কৃতি নয়, এটা একটা বিভ্রান্তি। এটি ত্যাগ করা উচিত দেশের স্বার্থেই। মূলত হিন্দুধর্মের সাথে জড়িত উৎসব নববর্ষ এবং পান্তা ইলিশের প্রচলন করেছে পাশ্ববর্তী হিন্দুরাষ্ট্র ভারত। কারণ তারা চায় আমাদের নদনদী যেন ইলিশশূন্য হয়ে পড়ে। তবে সবচেয়ে বড় উদ্দেশ্য, মুসলমানদের ঈমানহারা করা। সুতরাং দেশের সম্পদ রক্ষার্থে তো বটেই, সবচেয়ে বড় যে সম্পদ সে ঈমানী সম্পদ রক্ষার্থেও আমাদের এখনই শুধু পান্তা ইলিশ নয়, নববর্ষের বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তোলা উচিত।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal