অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

আপনাদের মতামত - ১৪ এপ্রিল, ২০১২
 
যারা নববর্ষ পালন করা নিয়ামত মনে করে তারা আসলে কি?
ঈমানদার ব্যক্তি মাত্রই এ প্রশ্ন সবার কাছে রইল
মুহম্মদ গোলাম ত্বোহা, ঢাকা।

একদা প্রয়োজনের তাগিদে আমি ১লা বৈশাখের দিনে সকালে কাকরাইল মোড় থেকে বাসে উঠে শাহবাগের দিকে রওনা হলাম। কিন্তু নববর্ষ উদযাপনের কারণে বাস কাকরাইল মসজিদের সামনে থেমে গেল এবং বাসের লোকজন বলল, বাস আর যাবে না। যারা শাহবাগে যাবেন তারা এখানে নেমে যান পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে।
পথিমধ্যে এত বেহায়াপনা দৃশ্য আগে কখনও চোখে পড়েনি। যেখানে ইসলামে মেয়েদের পর্দা করা ফরয করা হয়েছে সেখানে মেয়েরা বেপর্দা হয়ে একেক জন ছেলের হাতধরে পাশাপাশি চলছে। এছাড়া অন্য আরেকটি ঘটনা হলো ঘণ্টার পর ঘণ্টা গরমের মধ্যে বাসে থাকা কি যে কষ্ট তা আমি ভাষায় প্রকাশ করতে অক্ষম। আমি মনে মনে ভাবতে ছিলাম- এটা ঢাকা শহর না অন্য কোনো শহর! হাদীছ শরীফ-এ রয়েছে, “জান্নাতের দরজায় লেখা থাকবে দাইয়্যূস কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না।”
পথিমধ্যে মেয়েরা যে রকম খোলামেলা পোশাক-পরিচ্ছদ, সাজ-সজ্জা এবং যেরূপ আচরণ করছিল তা দেখে মনে হল- এরা দাইয়্যূস পুরুষের চেয়ে বেশি দাইয়্যূছ এবং খারাপ। এই নববর্ষ উদযাপনের যতোটুকু যেমন মানুষ কষ্ট ভোগ করেছে, তার চেয়ে বেশি বেহায়াপনা হয়েছে। এমন পরিস্থিতি দেখে কোনো ব্যক্তির মনে হবে না যে, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই বিষয়গুলো উলামায়ে ছূ’রা দেখেও না দেখার ভান করে। বরং তারা ১লা বৈশাখকে নিয়ামত মনে করে। তাহলে যারা নববর্ষ পালন করা নিয়ামত মনে করে তারা আসলে কি? ঈমানদার ব্যক্তি মাত্রই এ প্রশ্ন সবার কাছে রইল। যে অনুষ্ঠান করলে মানুষ খুব কষ্ট পায় এবং বেহায়াপনা বৃদ্ধি পায়, মুসলমানের মুসলমানিত্ব থাকে না সেই অনুষ্ঠান বন্ধ করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরয।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal