অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

আপনাদের মতামত - ১২ জুন, ২০১২
 
বরকতময় পবিত্র শবে মি’রাজ সরকারিভাবে তথা আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী পালন করা সমস্ত মুসলমান শাসকদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য
-লে. কর্নেল মুহম্মদ আনোয়ার হুসাইন খান, পিএসসি (অব.), ঢাকা।

২৭ রজবের রাত্রিটি পবিত্র মি’রাজ শরীফ-এর রজনী। চন্দ্র মাস অর্থাৎ আরবী তারিখ অনুযায়ী রাত্রি আগে গণনা করা হয় বিধায় এ বছরের জন্য ২৬ রজব মুতাবিক ১৭ জুন ২০১২ ঈসায়ী, ১৯ আউয়াল ১৩৮০ শামসী ইয়াওমুল আহাদি অর্থাৎ রোববার দিবাগত রাত্রিটি পবিত্র মি’রাজ শরীফ-এর রজনী। এই রজনীতে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল হযরত মুহম্মদ মুস্তফা আহমদ মুজতবা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার দীদার মুবারক-এ ঊর্ধ্বে গমন করে সশরীর মুবারক-এ আরশে মুয়াল্লায় মহান আল্লাহ পাক উনার দীদার মুবারক-এ যান। এটা ছিল বন্ধুর সাথে বন্ধুর মহামিলন। সাধারণভাবে উনাদের মহামিলন হচ্ছে সার্বক্ষণিক। এটা ছিল বিশ্ববাসীকে আনুষ্ঠানিকভাবে জানানো যে, মহান আল্লাহ পাক উনার সাথে উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্ক ও ঘনিষ্ঠতা কতটুকু।
কিন্তু চরম পরিতাপের বিষয়! উম্মাহ আজ এ রজনীকে ভুলতে বসেছে অর্থাৎ রহমত, বরকত ও মাগফিরাত থেকে বঞ্চিত হচ্ছে। মুসলমানদের চরম শত্রু ইহুদী-খ্রিস্টানরা চায় না- মুসলমানগণ মহান আল্লাহ পাক উনার প্রিয় পাত্র হোক এবং রহমত বরকত পেয়ে যাক। তাই ইহুদী-খ্রিস্টানদের লোকাল এজেন্ট দেওবন্দী, কওমী, খারিজী, জামাতী, মওদুদী, ওহাবী, লা-মাযহাবী, তাবলীগীদের মাধ্যমে এই মহাসম্মানিত বরকতপূর্ণ রজনী সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে মুসলমানদের এই দিনটি পালনে বাধা সৃষ্টি করছে।
সরকারের নিকট আমাদের আহবান- পবিত্র শবে মি’রাজের দিনটাকে সরকারি ছুটি ঘোষণা করা হোক এবং যথাযথ দ্বীনি উদ্দীপনায় এই মহান রজনীকে সরকারি তথা আন্তর্জাতিকভাবে পালন করা হোক।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal