অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
আপনাদের মতামত - ১৪ জুলাই, ২০১২
আমরা কী পারি না একটি পদ্মা সেতু তৈরি করতে?
-লে. কর্নেল মুহম্মদ আনোয়ার হুসাইন খান পিএসসি (অব.), ঢাকা।
পদ্মা সেতু বাংলাদেশের অবহেলিত দক্ষিণাঞ্চলের জন্য, বাংলাদেশের জাতীয় অর্থনীতির উন্নয়নের জন্য সর্বোপরি যোগাযোগ উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা কী নিজেরা এ সেতু তৈরি করতে পারি না? অবশ্যই পারি। আমাদের আছে দক্ষ জনশক্তি, মুসলিম বিশ্বের আছে অর্থ- সে অর্থ না পেলেও নিজেদের কষ্ট করে অর্থ যোগান দেয়া সম্ভব।
পাকিস্তান যদি নিজ অর্থায়নে পারমাণবিক বোমা তৈরি করতে পারে তবে আমরা কেন পদ্মা সেতু করতে পারবো না। মহান আল্লাহ পাক উনার দয়া, দান ও ইহসান সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায় পদ্মা সেতু কোনো দুরূহ কাজ নয়। চাই মনোবল, চাই যৌথ প্রচেষ্টা। বিশ্বব্যাংক আমাদের যে সুযোগ দিল তা কাজে লাগালে এটা সম্ভব। দু’জন নেতা যারা জনপ্রিয় না- তেমন দুজনের নাম উল্লেখ না করে পারছি না। জুলফিকার আলী ভুট্টো যে বলেছিল, ‘ঘাস খেয়ে হলেও পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরি করবে।’ স্বৈরশাসক হিসেবে পরিচিত এরশাদ বলেছিল, ‘কোথাও অর্থ না পেলে নিজ সম্পদ ব্যবহার করে যমুনা সেতু তৈরি করবো।’ দু’টি প্রকল্পই সফল হয়েছে।
আমরা কী পারি না বিশ্বব্যাংককে ত্যাগ করতে? দুর্নীতি আর সুদ যাদের মূলমন্ত্র সেই বিশ্বব্যাংক দুর্নীতির অজুহাত দেখিয়ে পদ্মা সেতু বন্ধ করতে চায়। দুর্নীতির মাপকাঠিতে বিশ্বব্যাংক আর জাতিসংঘ তথা ইহুদীসংঘ হলো বিশ্বসেরা। সেই বিশ্বব্যাংক দুর্নীতির অজুহাত দেখাচ্ছে। গণতন্ত্র যতোদিন বিশ্বে চলমান থাকবে ততোদিন দুর্নীতিকে কেউ ত্যাগ করতে পারবে না। সে যাই হোক একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের উচিত বিশ্বব্যাংককে ত্যাগ করা এবং আত্মবিশ্বাসী হওয়া। বিশ্বকে দেখিয়ে দেয়া, আমরাও পারি। বিশ্বব্যাংকের পাতানো খেলায় আর কতকাল আমরা জড়িয়ে থাকবো। বিশ্বব্যাংক চরম মুনাফিক ও দুর্নীতিপরায়ন সংস্থা। এটি মাকির্নীদের হাতের পুতুল মাত্র এবং বিশ্ব সা¤্রাজ্য তৈরিতে মার্কিনিদের সহায়ক সংস্থা।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal