অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
আপনাদের মতামত - ২৩ জুলাই, ২০১২
হযরত যাহরা আলাইহাস সালাম উনার গুণাবলী মুবারক
-মাওলানা সাইয়্যিদ আহমদ শিহাবুদ্দীন
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ তথা জান্নাতী মহিলাগণ উনাদের সাইয়্যিদা হচ্ছেন উম্মু আবীহা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম তিনি। উনার লক্বব মুবারক বা গুণাবলী মুবারক অগণিত। তন্মধ্যে কয়েকটি হলো-
উম্মু আবীহা : অর্থাৎ তিনি উনার পিতা সাইয়্যিদুনা রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা মাতা উনার ভূমিকায় ছিলেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ : অর্থাৎ তিনি জান্নাতী মহিলাগণ উনাদের সাইয়্যিদাহ।
রদ্বিয়াহ-মারদ্বিয়াহ : অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা উনার প্রতি সন্তুষ্ট এবং তিনি উনাদেরকে সন্তুষ্ট করেছেন।
যাকিয়াহ : অর্থাৎ তিনি পবিত্রা থেকে পবিত্রতম।
বতুল : অর্থাৎ ভোগ, লিপ্সা দুনিয়া বর্জনকারিনী।
সাইয়্যিদাহ : শ্রেষ্ঠা।
তবে সবচেয়ে বড় ও শ্রেষ্ঠা পরিচয় হচ্ছে, উনি ইবনাতু রসূলিল্লাহ তথা সাইয়্যিদুনা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদরের কন্যা। সুবহানাল্লাহ!
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal