অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

আপনাদের মতামত - ২৩ জুলাই, ২০১২
 
৩ রমাদ্বান শরীফ-এ সরকারি ছুটি ঘোষণা করা
‘কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ বিরোধী কোনো আইন পাস হবে না’-
এই প্রতিশ্রুতিবদ্ধ সরকারের জন্য ফরয-ওয়াজিব
-মুহম্মদ মাহফুজুর রহমান।

সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার বিছাল শরীফ-এর মহান দিন হচ্ছে ৩ রমাদ্বান শরীফ।
হাদীছ শরীফ-এর ইরশাদ হয়েছে, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার জন্য মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত করো আর আমাকে মুহব্বত কর মহান আল্লাহ পাক উনার রেযামন্দি হাছিলের জন্য। আর আমার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামগণ উনাদেরকে মুহব্বত কর আমার রেযামন্দি হাছিলের জন্য।”
কাজেই জিন-ইনসান সকলের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, উনাকে মুহব্বত করা, উনার জীবনী মুবারক পাঠ করে উনাকে প্রতি ক্ষেত্রে অনুসরণ-অনুকরণ করা। কেননা তিনি হচ্ছেন সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ অর্থাৎ তিনি জান্নাতবাসিনী সকল মহিলাদের সাইয়্যিদাহ। তিনি লখতে জিগারে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
অতএব, ‘কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ বিরোধী কোনো আইন পাস হবে না’-এই প্রতিশ্রুতিবদ্ধ সরকারের জন্য ফরয-ওয়াজিব হবে হযরত যাহরা আলাইহাস সালাম উনার জীবনী মুবারক বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসে অন্তর্ভুক্ত করা। আর বিশেষ করে প্রতি বছর ৩ রমাদ্বান শরীফ-এ বিশেষভাবে সরকারি ছুটি ঘোষণা করা।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal