অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

আপনাদের মতামত - ৪ আগস্ট, ২০১২
 
আদর্শ নারীর জীবন গড়ুন
-আহমদ আফিয়া আনজুম।

হাদীছ শরীফ-এ বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “তোমরা আমার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করো।”
‘আহলে বাইত’ শরীফ বলতে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহাল-ইয়াল, আল-আওলাদ, পরিবার-পরিজন উনাদেরকে বুঝানো হয়েছে। হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম তিনি হলেন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অত্যন্ত আদরের ও ¯েœহময়ী কনিষ্ঠা কন্যা।
প্রিয় পাঠিকা! আপনার, আমার সকলের উচিত হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে অনুসরণ-অনুকরণ করা, তা’যীম-তাকরীম করা ও মুহব্বত করা। বিশেষ করে উনি যেভাবে দ্বীন ইসলামের খিদমত করেছেন, দান-খয়রাত করেছেন, সন্তানাদি লালন-পালন করেছেন, যেভাবে চলাফেরা করেছেন, যেভাবে সংসার করেছেন, যেভাবে বেমেছাল পর্দা করেছেন- মোট কথা সর্ববিষয়ে উনারই অনুসরণ-অনুকরণ করতে হবে।
পবিত্র ৩ রমাদ্বান শরীফ হযরত যাহরা আলাইহাস সালাম উনারই বিছাল শরীফ দিবস। অতএব, এই দিবসের সম্মানার্থে সকলের উচিত উনার মর্যাদা মর্তবা তুলে ধরা এবং নিজের জীবনকে আদর্শ নারীরূপে গড়ে তোলা।
প্রিয় পাঠিকা! বর্তমান সময়ে নিজেকে আদর্শ নারীরূপে গড়ে তুলতে হলে সকল মহিলাদের উচিত বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র (৫নং আউটার সার্কুলার রোড) রাজারবাগ শরীফ-এ এসে এ যামানার যিনি মুজাদ্দিদ আলাইহিস সালাম উনারই সম্মানিতা আহলিয়া হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক ছোহবতে আসা। তাহলেই বর্তমান যামানায় কেবলমাত্র নিজেকে আদর্শ নারীরূপে গড়ে তোলা সম্ভব। কারণ তিনিই বর্তমানে একমাত্র আদর্শ মায়ের ভূমিকা পালন করছেন।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal