অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
আপনাদের মতামত - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
বাংলাদেশের মুসলমান উনাদের সংখ্যা কমানোর জন্য ভারতীয় বিএসএফের চক্রান্ত-২
-গোলাম মুহম্মদ মাহদী হাসান, মহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা
মহান আল্লাহ পাক তিনি উনার কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন- “তোমরা মুসলমান উনাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবে প্রথমে ইহুদী অতঃপর মুশরিকদের।” হিন্দু-মুশরিকদের হানাদার বাহিনী বিএসএফ’রা চায় যেন মুসলমান উনাদের সংখ্যা কমে যায়। এ জন্য বিএসএফ নানাভাবে কোনো কারণ ছাড়াই মুসলমান উনাদেরকে কখনও গুলি চালিয়ে, বোমা ফাটিয়ে, লাঠি-রড দিয়ে পিটিয়ে আবার কখনও পাথর নিক্ষেপ করে, কখনো পানিতে চুবিয়ে হত্যা করছে, যুলুম-নির্যাতন করেছে এবং করছে। তার দৃষ্টান্ত সীমান্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়। এছাড়া সীমান্ত থেকে বাংলাদেশী নাগরিকদের অপহরণ করে কিংবা সীমান্ত এলাকা থেকে ধরে টেনে হিঁচড়ে বিএসএফের ক্যাম্পে নিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন চালিয়ে থাকে।
যেমন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর সীমান্তে ২০১৩ সালের ২ জানুয়ারি বুধবার (মঙ্গলবার দিবাগত শেষরাতে) যালিম বিএসএফ সদস্যরা গোমস্তাপুর উপজেলার বিভিষন গ্রামের মুহম্মদ আফসার মুহম্মদ উদ্দিনের ছেলে মুহম্মদ মাসুদ ও শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের মুহম্মদ মোস্তফার ছেলে মুহম্মদ শহীদুল নামক দুই জনকে হত্যা করে। সেদিন বিকেল সাড়ে চারটার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাংলাদেশে ঢুকে ক্ষেতে কর্মরত দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফের সদস্যরা।
এ থেকে বুঝা যায় যে, মুসলমান উনাদের সবচেয়ে বড় শত্রু ভারতীয় বিএসএফ। কারণ তারা এভাবেই মুসলমান উনাদেরকে হত্যা করে মুসলমান উনাদের সংখ্যা কমানোর জন্য কোশেশ করে। (নাউযুবিল্লাহ)
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal