আপনাদের মতামত - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
| সম্প্রতি বাংলাদেশের অভিজাত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় (আইইউবি) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বাংলাদেশের একজন ছাত্র তার নিজস্ব প্রতিক্রিয়ায় জানালো যে, সরকার নারী টিজিং নারী টিজিং বলে এত বিবৃতি দিচ্ছে অথচ সরকার কি একটিবারও গবেষণা করেছে নারী টিজিংয়ের জন্য কে দায়ী? পুরুষ, না মহিলা? ছেলে, না মেয়ে? ছাত্র, না ছাত্রী? সে জানালো, আমি তো বাংলাদেশের অন্যতম একটি অভিজাত বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র। আমি আমার বিশ্ববিদ্যালয়ে (আইইউবি) কয়েক বছরে যা দেখলাম তা হচ্ছে নারী টিজিংয়ের জন্য সম্পূর্ণ দায়ী মেয়েরা। যে সকল মেয়েরা উচ্ছৃঙ্খল, প্যান্ট-শার্ট পরিধান করে ক্লাবে যায়, ফ্যাশনেবল পোশাকে ইউনিভার্সিটিতে আসে, স্পর্শকাতর অঙ্গগুলো খোলামেলা রাখে, বয়ফ্রেন্ডের সঙ্গে আড্ডায় মেতে থাকে, এমনকি ধূমপান করে এদেরকেই সবাই হ্যালো, হাই, হাইনেস, শিস দেয়, উত্ত্যক্ত করে ইত্যাদি। পাশাপাশি মুষ্টিমেয় কিছু মেয়ে বোরকা পরে আসে যার ভিতরে লুকিয়ে থাকে অসাধারণ সৌন্দর্য, রূপ লাবণ্য, চরম ভদ্রতা, আদব। এদের দিকে কুদৃষ্টি দেয়ার বিন্দুমাত্র সাহস কারো নেই। |