অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
বিশেষ প্রতিবেদন - ১২ জুন, ২০১২
যুদ্ধাপরাধের বিচার-১৯ :
ইয়াহিয়া ও টিক্কার সঙ্গে বৈঠকে ‘দুষ্কৃতকারী’ (মুক্তিযোদ্ধা) মোকাবেলার নীলনকশা করে গো’আযম
আল ইহসান ডেস্ক:
এছাড়া গো’আযম প্রথম দফা সাক্ষাতের পর আবার ১৯৭১ সালের ৬ এপ্রিল বিভিন্ন রাজনৈতিক নেতাকে সঙ্গে নিয়ে গভর্নর হাউসে (বর্তমান বঙ্গভবন) লে. জেনারেল টিক্কা খানের সঙ্গে দেখা করে, যা ১৯৭১ সালের ৭ এপ্রিল দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান এবং দৈনিক পূর্বদেশে ছাপা হয়। ঐ বৈঠকে গো’আযম ছাড়াও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হামিদুল হক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের প্রাদেশিক শাখার সভাপতি পীর মোহসীন উদ্দিন আহমেদ (দুদু মিয়া), স্থানীয় আইনবিদ এ.টি. সাদী পৃথকভাবে জেনারেল টিক্কা খানের সঙ্গে সাক্ষাৎ করে। ঐ সভাতেও পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তার জন্য বিভিন্ন দিক আলোচনা করা হয় এবং সহায়ক সংগঠন গঠন নিয়ে আলোচনা চলে। গো’আযম সহযোগী বাহিনীর সাহায্যে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনার সঙ্কল্প ব্যক্ত করে। এছাড়া গো’আযম ১৯৭১ সালের ১৪ এপ্রিল ‘চবধপব ধহফ বিষভধৎব ংঃববৎরহম পড়সসরঃঃবব’-এর সদস্য হিসেবে ষড়যন্ত্রের নিমিত্তে একটি বৈঠকে অংশগ্রহণ করে।
ইসলাম রক্ষার নামে পাকিস্তানের সংহতি ও সার্বভৌমত্ব রক্ষার্থে শপথ গ্রহণ করা হয় ঐ বৈঠকে। একই সঙ্গে ষড়যন্ত্রমূলক এ বৈঠকে দেশের জনগণের আস্থা অর্জন ও তথাকথিত ‘ভারতীয় পরিকল্পনা এবং আগ্রাসনের’ বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মানুষকে সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন নীতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৯ জুন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠক করে। ঐ বৈঠকে পূর্ব-পাকিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিগত তিন মাসের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম বেগবান করার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়, যা ১৯৭১ সালের ২০ জুন দৈনিক সংগ্রাম ও ২২ জুন দৈনিক সংগ্রামে ছাপা হয়। গো’আযম ১৯৭১ সালের ২০ জুন পাকিস্তান জামাতের প্রধান মাওলানা মওদুদীর সঙ্গে ষড়যন্ত্রের অংশ হিসেবে এক বৈঠকে বসে।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal