অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
বিশেষ প্রতিবেদন - ১৪ জুলাই, ২০১২
ফিরে দেখা ইতিহাস
ঘাতক রাজাকার, আলবাদর জামাতী-খারিজীদের দিনলিপি ১৩ জুলাই, ১৯৭১ ঈসায়ী
আল ইহসান ডেস্ক:
১৯৭১-এ তৎকালীন মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী এবং তার দু’ পুত্র বিএনপি’র সাবেক সংসদ সদস্য, খালেদার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ছিলো পাকিস্তানিদের অন্যতম সহযোগী। ফজলুল কাদের চৌধুরী ছিলো কনভেনশন মুসলিম লীগ প্রধান। চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী জহিরুদ্দিন আহমদের দ্বিতীয় পুত্র নিজামুদ্দিন আহমদকে ধরে নিয়ে যাওয়া হয় ফজলুল কাদের চৌধুরীর নির্যাতন কেন্দ্রে। নিজামুদ্দিন আহমদের উপর সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে ৮ দিন ধরে ক্রমাগত নির্যাতন চালানো হয়েছিলো তার উপর।
ফজলুল কাদের চৌধুরীর সহযোগীরা পুরো চট্টগ্রামের উপর তাদের অত্যাচার অব্যাহত রাখে। এ সময় সে পশ্চিম পাকিস্তান সফরে যায় তিন খ-ে বিভক্ত মুসলিম লীগকে একত্রিত করার প্রয়াস নিয়ে। সে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টিকারী খবরাখবরকে গুরুত্ব না দিয়ে যাতে সবাই সম্মিলিতভাবে শত্রুর মোকাবেলা করতে পারে সংবাদপত্রগুলোকে সেভাবে কাজ করার অনুরোধ জানায়। সে দেশের তখনকার অবস্থার জন্যে হঠকারী ও ভূঁইফোড় নেতৃত্বকে দায়ী করে। সে বলে যে, খুব শিগগিরই এরা নিশ্চিহ্ন হয়ে যাবে।
এ সময় ময়মনসিংহে বিভিন্ন গ্রুপের মুসলিম লীগ কর্মীরা নিজেদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে নিজেদের মধ্যে ঐক্য স্থাপনের চেষ্টা করে। ১৩ জুলাই কনভেনশন মুসলিম লীগ নেতা ও সাবেক প্রাদেশিক মন্ত্রী ফকরুদ্দিন-এর সভাপতিত্বে ময়মনসিংহে সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয়ভাবে দেশের স্বার্থে একত্রিকরণের প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়। তাছাড়া এইদিন ফকরুদ্দিনকে আহবায়ক ও এইবি রেজাকে সেক্রেটারি করে গঠিত হয় শহরের নতুন বাজার শান্তিকমিটি। শান্তিকমিটির শাখা গঠিত হয় ময়মনসিংহ দক্ষিণ মহকুমা পাঁচভাগ, রসূলপুর ও লালমাটিয়া এলাকায়। শান্তিকমিটির শাখা গঠিত হয় ময়মনসিংহ উত্তর মহকুমায়। এখানে নেতৃত্ব দেয় সাবেক এমপি এ. খালেক, নেওয়াজ ও হাশমত আলী।
হানাদার ঘাতকদের গণহত্যার চিত্র ফুটে উঠে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডগলাস হিউমের পার্লামেন্টে দেয়া এক প্রশ্নের জবাব থেকে। সে ১৩ জুলাই ১৯৭১ বলেছিলো, পাকিস্তানের নিহত লোকের সঠিক সংখ্যা নির্ণয়ে ভারত ও পাকিস্তান দূতাবাস ব্যর্থ হয়েছে।
(তথ্যসূত্র: ধর্মব্যবসায়ী ঘাতক জামাতের মুখপত্র দৈনিক সংগ্রাম, দৈনিকপাকিস্তান ১৪, ১৫, ১৬ জুলাই, ১৯৭১ ঈসায়ী; একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়?)
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal