অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
বিশেষ প্রতিবেদন - ১৪ জুলাই, ২০১২
চরভদ্রাসনে তিনশ’ বাড়ি পোড়ায় ও ৫০ জনকে হত্যা করে মইজ্যা রাজাকার
আল ইহসান ডেস্ক
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ওরফে মইজ্যা রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, লাশ গুমসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অভিযোগ আনা হয়েছে। মইজ্যা রাজাকার একাত্তরের মে মাসে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায় বিভিন্ন গ্রামে প্রায় তিনশ’ থেকে সাড়ে তিনশ’ বাড়ি পুিড়য়ে দেয়। পরে এলোপাতাড়ি গুলি ছুড়ে ৫০ থেকে ৬০ নর-নারীকে হত্যা করেন, যা আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩-এর ৩ (২) (এ) (সি) (জি) এবং ৪ (১) ধারায় অপরাধ সংঘটিত করেছে। ট্রাইব্যুনালে প্রসিকিউটরদের দেয়া অভিযোগপত্র থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, ১৯৭১ সালের মে মাস (ফসলী সনের জ্যৈষ্ঠ মাস)-এর মাঝামাঝি যে কোন একদিন ভোর আনুমানিক ৬টার দিকে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার বৈদ্যডাঙ্গী ও বালাডাঙ্গীতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন ও গণহত্যা চালানো হয়। সেখানে ২৯/৩৯ জনকে গুলি করে হত্যা করা হয়।
মইজ্যা রাজাকারের উর্ধ্বতন অবস্থান :
সাংগঠনিক, প্রাতিষ্ঠানিক বিভিন্ন স্তরবিন্যাসে বিরাজমান বিভিন্ন ব্যক্তির মধ্যে অপরাধের দায় নিরূপণের বিষয়ে এটি একটি প্রতিষ্ঠিত নীতি যে, অধীনস্থদের দ্বারা কৃত অপরাধের দায় উর্ধŸতন অবস্থানে যে থাকে তার উপরে গিয়ে সরাসরি বর্তায়। এই প্রতিষ্ঠিত ধারণা এবং মূলনীতিটি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩-এর ধারা ৪ (২)তে সন্নিবেশ করা হয়েছে। উল্লেখিত ধারাটি সামরিক এবং বেসামরিক নির্বিশেষে যেকোনো আদেশ প্রদানকারী এবং উর্ধ্বতন পদাধিকারী ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal