অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
বিশেষ প্রতিবেদন - ২৩ জুলাই, ২০১২
জেএমবি’র সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে
আল ইহসান ডেস্ক:
নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) আন্ডারগ্রাউন্ডে থেকে সাংগঠনিক কার্যক্রম চালালেও দুর্বল হয়ে পড়েছে। একের পর এক শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা পুলিশ ও র্যাবের হাতে ধরা পড়ার পর থেকে নতুন নেতৃত্বে পুরোপুরি সংগঠিত হতে পারছে না। এর ফলে জেএমবি’র শক্তিশালী ঘাঁটি উত্তরাঞ্চলের নেতৃত্বও ভেঙে পড়েছে। হাইকমান্ড নেতাদের মধ্যে কেউ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। কেউ পার্শ্ববর্তী দেশে পলাতক রয়েছে। আর যারা দেশে অবস্থান করছে তারা ঘন ঘন আস্তানা পরিবর্তন করছে। তাদের ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা জানান, শীর্ষ সন্ত্রাসবাদী নেতারা গ্রেফতার ও তাদের বিস্ফোরক উদ্ধার হওয়ায় এখন জেএমবি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর জেএমবি বিরোধী অভিযান অব্যাহত আছে।
মূলত, ২০১০ সালের মে মাসে জেএমবি’র আমীর মাওলানা সাইদুর রহমান গ্রেফতার হওয়ার পর সংগঠনের দায়িত্ব নেয়া আনোয়ার আলম খোকা ওরফে ভাগ্নে শহীদও ২০১০ সালের ১২ জুলাই রাতে পুলিশের হাতে গ্রেফতার হয়। এ সময় উত্তরাঞ্চল প্রধানসহ জেলা প্রধানও পুলিশের হাতে ধরা পড়ে। আর কোনো না কোনো মাসে জেএমবি’র ক্যাডার বা নেতা-কর্মী ধরা পড়ছেই। যে-ই নেতৃত্ব দিতে বা সাংগঠনিক তৎপরতা চালাতে এগিয়ে আসছে সে-ই আটক হচ্ছে। অথবা কোনো অবস্থানে স্থির থেকে সংগঠন চালাতে পারছে না। ফলে সংগঠন পরিচালনার মতো উল্লেখযোগ্য কেউ না থাকায় জেএমবি’র পুরো নেটওয়ার্কই ভেঙে পড়েছে।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal