অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

বিশেষ প্রতিবেদন - ৪ আগস্ট, ২০১২
 
দেড়যুগ আগে রোপিত সন্ত্রাসবাদের বিষবৃক্ষ-৩
আল ইহসান ডেস্ক:

সূত্র আরো জানায়, ১৯৯৬ সালের ২৯ ডিসেম্বর আরেক সন্ত্রাসী সংগঠন ‘আল হিকমা’র যাত্রা শুরু হলেও একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ব্যানারে রাজশাহীর কাশিয়াডাঙ্গা সিটি বাইপাশ সড়কে অফিস খুলে প্রকাশ্য কার্যক্রম শুরু করে ২০০১ সালে। সংগঠনটি একটি ইসলামী এনজিও হিসেবে পরিচয় দিয়ে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের নামে কাছে টানে। তখন তারা ‘অস্ত্রের সদ্ব্যবহার অন্যায় নির্মূলের একমাত্র পন্থা’ লিখে লিফলেট প্রচার করে।
অন্যদিকে ১৯৯৮ সালে ‘জামা’আতুল মুজাহিদীন’ ও ‘তওহিদী জনতার’ গোপন অর্থায়নে বিশ্ব ইসলামিক ফ্রন্টের ব্যানারে ‘আল-হিকমা’ রাজশাহীতে ‘হিকমা জিহাদ কর্মসূচি’ চালু করে। একই সঙ্গে দুই ঈদে যাকাত ও কুরবানীর পশুর চামড়া সংগ্রহ শুরু করে। এভাবে তাদের নেটওয়ার্কের বিস্তৃতি ঘটিয়ে রাজশাহীর নিভৃত অঞ্চলের পাশাপাশি জামালপুর, দিনাজপুর সদর, পার্বতীপুর ও নেত্রকোনার ছোটগোরায় কাজ শুরু করে।
২০০৩ সালে রাজশাহীর বাগমারায় বিএনপি-জামাত জোট সরকারের মন্ত্রী ব্যারিস্টার আমিনুল ইসলাম, প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মদদে পুলিশের সহায়তায় সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা সন্ত্রাসীর নেতৃত্বে প্রকাশ্যে মাঠে নামে জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) এবং ওহাবী মাওলানা আব্দুর রহমান ওরফে আব্দুশ শয়তানের নেতৃত্বাধীন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। কথিত চরমপন্থী দমনের মিশনে মাঠে নামা ধর্মান্ধ সন্ত্রাসীরা পুলিশ প্রহরায় শোডাউন করে বাদশাহ মিয়াসহ বেশ কয়েকজনকে প্রকাশ্যে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal