অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
বিশেষ প্রতিবেদন - ১২ ফেব্রুয়ারী, ২০১৩
মুতাযেলা ফিরক্বার সমর্থক সন্ত্রাসবাদী দল হিযবুত তাহরীর থেকে সাবধান-৩
আল ইহসান ডেস্ক:
হিযবুত তাহরীর আরবি ভাষায়:
حِزْبُ لتَحْرِير
(বাংলা ভাষায়: মুক্তির দল) একটি ধর্মব্যবসায়ী রাজনৈতিক দল; যা পৃথিবীর বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশে ২০০১ সাল হতে আনুষ্ঠানিকভাবে এ দলটি তাদের কার্যক্রম শুরু করে। এটি একটি বাতিল ও গুমরাহ ফিরক্বা। এই ভ্রান্তবাদী দলের কার্যকলাপ সম্পর্কে যতদূর জানা যায়:Ñ
৮) তাদের মতে, আক্বল তথা মানবীয় বিবেক হচ্ছে দ্বীনের অন্যতম মূলনীতি। তাদের এ ভ্রান্ত নীতিটি বাতিল ফিরক্বা মুতাযেলাদের কথার সাথে মিলে যায়।
৯) কর্মক্ষেত্রে নারী ও পুরুষের একত্রিত হওয়া এবং পরস্পর সহযোগিতা করা জরুরী।
১০) শিয়া ও সুন্নীর মধ্যে কোনো পার্থক্য নেই। (দেখুন: আল-ওয়াঈ আত্ তাহরীরিয়া, সংখ্য ৭৫, বর্ষ- ১৯৯৩)
১১) তাদেরকে ছাড়া তারা অন্যান্য সকল মুসলমানকে কাফির মনে করে এবং মুসলিম দেশগুলোকেও কুফরী রাষ্ট্র বলে মনে করে। এমনকি পবিত্র মক্কা শরীফ ও পবিত্র মদীনা শরীফকেও তারা ইসলামী দেশ/শহর মনে করে না।
১২) অপরিচিত মহিলাকে চুম্বন করা ও তার সাথে মুসাফাহা করা জায়িয বলে মনে করে তারা। (দেখুন: তাদের আমীর নাবাহানী কর্তৃক প্রকাশিত ২৯/৫/১৯৭০ সালে প্রকাশিত ‘একটি প্রশ্নের উত্তর’ নামে একটি লিফলেট)
১৩) তাদের মতে, মহিলাদের উলঙ্গ ছবির দিকে তাকানো জায়িয।
১৪) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের বিরোধিতা করলেও খলীফার আনুগত্য করা জরুরী। (আদ্ দাওলাতুল ইসলামীয়া, পৃষ্ঠানং- ১০৮)
১৫) তাদের মতে, খবরে ওয়াহেদ তথা একক ব্যক্তির সনদে বর্ণিত পবিত্র হাদীছ শরীফ সহীহ হলেও তা গ্রহণযোগ্য নয়। এখানে তাদের কথা মুতাযেলাদের সাথে মিলে যায়।
১৬) তারা কবরের আযাবকে অস্বীকার করে।
১৭) হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম উনার আগমন সম্পর্কে বর্ণিত পবিত্র হাদীছ শরীফ উনাদের তারা গ্রহণ করে না।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal