 |
উজিরপুরে হিন্দু শিক্ষক কর্তৃক ছাত্রীর সম্ভ্রমহরণ
উজিরপুর প্রতিনিধি:
উজিরপুরের হারতা ইউনিয়নের কালবিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হিন্দু শিক্ষক সতিশ গাইন (৪০) ওই স্কুলের ১০ম শ্রেণীর এক ছাত্রীর সম্ভ্রমহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ১৬ দিন পার হলেও ওই স্কুলের প্রধান শিক্ষক কালিপদ হালদার ও ম্যানেজিং কমিটির স্থানীয় এক সদস্য বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করলে স্কুলের ছাত্রী অভিযুক্ত স্কুল শিক্ষক কালবিলা গ্রামের সুরেন্দ্র নাথ গাইনের ছেলে সতিশ চন্দ্র গাইন এর বিচার দাবী করে প্রধান শিক্ষকের নিকট লিখিত অভিযোগ দাখিল করে। এ ঘটনা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত রবিবার বিকালে উপজেলা পরিষদে স্কুল ম্যানেজিং কমিটির সভা ডেকে অভিযুক্ত স্কুল শিক্ষক সতিশ চন্দ্র গাইনের বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন। তবে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আইনগত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। অন্যদিকে হয়রানির শিকার ছাত্রীর পিতা যতিন গাইন অসহায় দরিদ্র হওয়ার কারণে স্থানীয় প্রভাবশালীদের চাপে মেয়ের যৌন হয়রানির কথা স্বীকার করতে চায়নি। ওই ছাত্রীও লোকলজ্জার ভয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়নি। প্রধান শিক্ষক কালিপদ হালদার অভিযুক্ত সতিশ চন্দ্র গাইনকে বাঁচানোর চেষ্টা করার অভিযোগ অস্বীকার করেস জানায়, সতিশের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। একটু দেরীতে হলেও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশে দ্রুত মিটিং করে সতিশ গাইনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত সতিশ গাইনের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
|
|
 |