অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১২ জুন, ২০১২
 
পদ্মাসেতু জটিলতা: বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক

“পদ্মা সেতুর অর্থায়নে জটিলতা নিরসনে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করবে” বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীমি বা সোমবার অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাত শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা জানায়।
‘পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সৃষ্ট জটিলতা নিরসনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে চায়’ উল্লেখ করে সে বলেছে, বাংলাদেশের জন্য পদ্মা সেতুর গুরুত্বের বিষয়টি বিশ্বব্যাংককে বোঝানো হবে। পদ্মা সেতুর সঙ্গে মংলা ও বেনাপোল বন্দরেরও সম্পর্ক রয়েছে। একই সঙ্গে ভারত ও নেপালের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পদ্মা সেতু প্রসঙ্গে পরে অর্থমন্ত্র্রী বলেন, পদ্মা সেতুর অর্থায়ন ও জটিলতা নিরসনে আমি সকল দাতাগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছি। বাংলাদেশের শুভান্যুধায়ী হিসেবে পদ্মা সেতু নিয়ে এডিবি, জাইকা, আইডিবি বিশ্বব্যাংকের সঙ্গে কথা হয়েছে।
আলোচনার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এর পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক বাংলাদেশকে একটি চিঠি দিয়েছে। খুব শিগগিরই এ চিঠির জবাব দেওয়া হবে। আর বিশ্বব্যাংকের এ চিঠির সূত্রেই আমি বলেছি যে, আগামী জুলাইয়ের মধ্যেই পদ্মা সেতুর বিষয়টি চূড়ান্ত করা হবে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal