অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১২ জুন, ২০১২
 
রাজপথে রিকশার রাজত্ব
নিজস্ব প্রতিবেদক:

বিএনপি ও ১৮ দলীয় জোটের সোমবারের গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সীমিত সংখ্যক যান চলাচল করে। ফাঁকে ফাঁকে দু’একটি বাস ও প্রাইভেটকার চলাচল করলেও পুরো রাস্তা জুড়েই যেনো রিকশার রাজত্ব। এ সময় রাস্তায় যানবাহন না থাকায় শত শত মানুষকে পায়ে হেঁটেই তাদের গন্তব্যে যেতে দেখা যায়। কেউ কেউ রিকশায় দু’তিন গুণ বেশি ভাড়ায় চড়তে বাধ্য হন।
এ প্রসঙ্গে রিকশাযাত্রী আল আমিন জানান, আমি প্রতিদিন এলিফ্যান্ট রোড থেকে পুরানা পল্টনে আসি ৩০ টাকা ভাড়ায় অথচ আজ গাড়ির স্বল্পতায় সেটা ৪৫ টাকা দিতে হচ্ছে। তিনি এ সময় দেশের বড় দুই দলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বলেন, এই দুই দল আমাদের উন্নয়নে কোনো ভূমিকাই রাখতে পারছে না। এরা শুধুই নিজেদের নিয়েই ব্যস্ত। তাই এর বাইরে আমাদের বিকল্প কিছু ভাবতে হবে। পুরানা পল্টন এলাকায় সমাবেশকে কেন্দ্র করে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। সমাবেশে যোগ দিতে এ এলাকায় ঢাকা ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলার নেতা-কর্মীদের যোগ দিতে দেখা গেছে। এসময় ফুটপাতে চটপটি, আনারসসহ বিভিন্ন মুখরোচক খাবার বিক্রির রমরমা অবস্থা দেখা যায়।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal