অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১২ জুন, ২০১২
 
মেঘনা সেতু মেরামতের কাজ দু’একদিনের মধ্যে শুরু
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা সেতু ও মেঘনা-গোমতী সেতু মেরামতের লক্ষে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি দল গজারিয়ায় অবস্থান করছে। দু’একদিনের মধ্যে তারা সেতু মেরামতের কাজ শুর করবেন বলে জানা গেছে। অন্যদিকে মেরামত কাজ শুরুর পর থেকে প্রতিদিন মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল ৬ ঘণ্টা করে বন্ধ রাখা হবে। এ সময়ে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে বলে সেনা সূত্রে জানা গেছে। এ বিষয়ে গতকাল সোমবার সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জানান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের দলটি প্রথমে ওভারলোড কাজ পর্যবেক্ষণ করবেন।
এরই মধ্যে জাপান থেকে মেরামতের সরঞ্জাম পৌঁছলে মেঘনা সেতুর ৬ নম্বর থেকে ১০ নম্বর পিলার এবং মেঘনা-গোমতী সেতুর মেরামতসহ জরুরি কাজ শুরু করা হবে। তিনি আরও জানান, মেরামত চলাকালে কুমিল্লা ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে। এছাড়া ফেরি সার্ভিস চালু করে যানবাহন পারাপারের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal