অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১২ জুন, ২০১২
 
এক দফা আন্দোলনের বিকল্প নেই : নোমান
নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘এই সরকারের শত অন্যায়, অবিচার, হত্যা, গুম, আইন-শৃঙ্খলার অবনতি থাকা সত্ত্বেও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে আমাদের সঙ্গে আলোচনার জন্য সরকারকে তিন মাস সময় দিয়েছিল। কিন্তু সরকার তা আমলে নেয়নি। বরং হত্যা, গুম, জেল-জুলুম আরো বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় এই সরকারের পতনের লক্ষ্যে এক দফা আন্দোলনের কোনো বিকল্প নেই।’
গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলের জনসমাবেশে তিনি এসব কথা বলেন। নোমান বলেন, এখনও সময় আছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে শেখ হাসিনা সম্মানের সঙ্গে বিদায় নেয়ার। তা না হলে জনগণের জনরোষে বড় অসম্মানের সঙ্গে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে।








For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal