অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১২ জুন, ২০১২
 
অঘোষিত হরতাল করছে সরকার -তরিকুল
নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গতকাল সোমবারের সমাবেশের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক তরিকুল ইসলাম অভিযোগ করে বলেছেন, সরকার অঘোষিত হরতাল ঘোষণা করে দেশ অচল করে দিয়েছে।
গতকাল ইছনাইনিল আযীমি বা সোমবার সকাল সাড়ে ১১টায় মহানগর বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তরিকুল ইসলাম বলেন, গণসমাবেশ ঠেকাতে সারা দেশের লঞ্চ-বাসসহ সব যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। রাজধানীর বিভিন্ন হোটেল থেকে নেতাকর্মীদের বের করে দিয়েছে।
রাজধানীতে টাউন সার্ভিসও বন্ধ করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, এভাবে সমাবেশে লোকজন আসতে বাধা দেয়া হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই।
ক্ষোভ প্রকাশ করে তরিকুল বলেন, সরকার যতই চেষ্টা করুক গণসমাবেশ ঠেকাতে পারবে না। নদীর স্রোতের মতো চারদিক থেকে মানুষ সমাবেশে আসছে।
তরিকুল ইসলাম বলেন, আমি খবর পেয়েছি রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে পুলিশ ও সরকারি দলের ক্যাডাররা সমাবেশে আসা লোকদের বাধা দিচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃবহালের দাবিতে ১৮ দলীয় জোট এই সমাবেশ করছে। গত ১২ মার্চ ঢাকার নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে মহাসমাবেশে জোটনেতা খালেদা জিয়া সরকারকে ৯০ দিনে আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃবহাল না করলে ১১ জুন ঢাকায় মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি দেয়া হবে।








For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal