অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১২ জুন, ২০১২
 
বিকল্প ধারা রাজপথে সঙ্গী হবে বিএনপির
নিজস্ব প্রতিবেদক:

১৮ দলীয় জোটে অন্তর্ভুক্ত না হলেও সরকারবিরোধী আন্দোলনে রাজপথে বিএনপির সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে বিকল্প ধারা বাংলাদেশ।
বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব এবং সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন এই দলটির সাংগঠনিক সম্পাদক মাহি বি চৌধুরী গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীমি বা সোমবার নয়া পল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় বক্তব্যে এই ঘোষণা দেন।
বি চৌধুরীর ছেলে মাহি নিজেও এক সময় বিএনপির সংসদ সদস্য ছিলেন। নয় বছর আগে বাবার সঙ্গে দল ছেড়েছিলেন তিনি।
বিএনপি ছাড়ার পর এই প্রথম ওই দলের কোনো জনসভায় অংশ নিলেন বি চৌধুরী। নয়া পল্টনের এই জনসভায় সরকারবিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি দেবেন খালেদা জিয়া।
মাহি বলেন, খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। তিনি সব সময় দেশের ক্রান্তিকালে নেতৃত্ব দিয়েছেন। এবারও নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রশ্নে সারা দেশের মানুষের দাবিতে তিনি আন্দোলনে নেমেছেন। আমরা বিশ্বাস করি, অতীতের মতো এবারও তিনি এই আন্দোলনে বিজয়ী হবেন।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের সঙ্গে তার দলের একাত্মতার কথা জানিয়ে বিকল্প ধারা নেতা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে আবার রাজপথে আপনাদের সঙ্গে দেখা হবে। বিজয় আমাদের সুনিশ্চিত।
বিএনপির দলীয় পতাকা নির্বাচনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবনা তুলে ধরে দলটির প্রতিষ্ঠাতা মহাসচিবের ছেলে মাহি বলেন, পতাকা নির্বাচনের সময়ে ধানের শীষের পর কোথায় যেন একটা অপূর্ণতা দেখা যায়। তখন জিয়া নিজের হাতেই স্বনির্ভরতার প্রতীক তারা এঁকে দিয়েছিলেন। সেই থেকে আমি জিয়ার আদর্শের মানুষ হিসেবে গড়ে উঠেছি।”
মহাজোটের শরিক জাসদ নেতা হাসানুল হক ইনুর নাম উল্লেখ না করে তিনি বলেন, মহাজোটের এক নেতা খালেদা জিয়াকে মাইনাস করার কথা বলেছেন। কিন্তু আমি বলতে চাই, খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।
মাহি বি চৌধুরীর বক্তব্যের পরপরই খালেদা জিয়া মঞ্চে উঠেন। সমাবেশে এলডিপি সভাপতি অলি আহমদ, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদসহ জোটের কেন্দ্রীয় নেতারা রয়েছেন।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal