 |
সরকারের হস্তক্ষেপে জামিন পেয়েও মুক্তি পাননি নেতারা -মওদুদ
নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, আশা করেছিলাম, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ সব কারাবন্দী নেতা এ সমাবেশে যোগদান করবেন। কিন্তু সরকারের সরাসরি হস্তক্ষেপে উচ্চ আদালতে জামিন পেয়েও নেতারা মুক্তি পাননি। আমরা আগেই বলেছিলাম, এ মামলা মিথ্যা মামলা। উচ্চ আদালতেও তা প্রমাণিত হওয়ায় আদালত তাদেরকে জামিন দিয়েছেন। কিন্তু সরকার তাদের মুক্তি দেয়নি।’ গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীমি বা সোমবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলের জনসমাবেশে তিনি এসব কথা বলেন। মওদুদ বলেন, সংবিধানে অর্ন্তবর্তীকালীন সরকার বিষয়ে কিছু লেখা নেই। তাই দলীয় সরকারের অধীনে কোনো অর্ন্তবর্তীকালীন ব্যবস্থা চালু করলেও বিএনপি সে নির্বাচনে অংশ নেবে না। তিনি বলেন, সরকারকে আমরা বলে দিতে চাই, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। এ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। সবাইকে ধৈর্য ধরে এ আন্দোলনকে সফল করার আহ্বান জানান তিনি।
|
|
 |