অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১২ জুন, ২০১২
 
‘ভারতে মুসলমানরা নিরাপদ নন’
আল ইহসান ডেস্ক:

ভারতে মুসলমানরা নিরাপদ নয়। এমন তথ্য জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম মজলিশে মুশওয়ারাত (এআইএমএমএমএম)। এ খবর দিয়ে অনলাইন রেডিও জানায়, গত শুক্রবার পুনের ইয়েরাওয়াদা কারাগারে হত্যা করা হয় ভারতীয় মুজাহিদিন কাতিল সিদ্দিকীকে।
এরপর এআইএমএমএমএম নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলন করে। এতে সভাপতিত্ব করেন এর সভাপতি ড. জাফরুল ইসলাম খান। এতে দাবি করা হয়, সুরক্ষিত কারাগারে একজন মুসলমানকে হত্যা প্রমাণ করে যে ভারতে মুসলমানরা আর নিরাপদ নয়। এতে বলা হয়, নিহত কাতিল সিদ্দিকী দেশের আইন মান্যকারী একজন নাগরিক। তাকে আটক করা হয়েছিল ৭ মাস আগে। কিন্তু কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন চার্জশিট দিতে পারেনি। কিন্তু এই সময়ে কারাগারে থাকা অবস্থায় তাকে স্বীকারোক্তি দেয়ার জন্য নিয়মিত নির্যাতন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ঠা-া মাথায় এক খুনের কারণে ব্যক্তিগত ভাবে দায়ী মহারাষ্ট্রের এন্টি টেরোরিজম স্কোয়াডের প্রধান রাকেশ মারিয়া, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজিন্সির প্রধান শরত চন্দ্র সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal