অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২০ জুন, ২০১২
 
মিয়ানমারে দুই রোহিঙ্গার মৃতুদণ্ড
আল ইহসান ডেস্ক:

মিয়ানমারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আরাকান (রাখাইন) প্রদেশে এক বৌদ্ধ নারীকে সম্ভ্রমহারণ ও হত্যার সাজানো ঘটনায় দুই রোহিঙ্গাকে মৃত্যুদ- দিয়েছে মায়ানমারের সন্ত্রাসবাদী বৌদ্ধ সরকার। এ ঘটনায় সন্দেহভাজন আরেক ব্যক্তি কারাগারেই মারা গেছে। গত সোমবার আসামিদের আইনজীবী এ কথা জানান বলে খবর প্রকাশ করেছে বিবিসি।
গত মাসে রাখাইনে তিন রোহিঙ্গা এক বৌদ্ধ নারী সম্ভ্রমহরণ ও হত্যার সাজানো ঘটনার পর সেখানে রাখাইনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে রাখাইনরা একটি বাসে হামলা চালিয়ে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যা করলে উত্তেজনা আরো বাড়তে থাকে। এরইমধ্যে গত দুই সপ্তাহ আগে আরাকানের মুসলিমদের উপর নির্যাতন ছড়িয়ে পড়ে। তারপর থেকে আরাকান প্রদেশে মুসলিম গণহত্যায় শতশত মুসলিম নিহত এবং হাজার হাজার বাস্তুহারা হয়। অবস্থার অবনতি হলে দেশটির প্রেসিডেন্ট গত ১০ জুন রাখাইনে জরুরি অবস্থা জারি করে। এদিকে দুই রোহিঙ্গা মুসলিমকে মৃত্যুদ-ের ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। কারণ দেশটিতে ১৯৮৮ সালের পর থেকে কাউকে মৃত্যুদ- দেয়া হয়নি।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal