অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২০ জুন, ২০১২
 
প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন সার্ক মহাসচিবের সাক্ষাত
আইএনবি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং সার্ককে আঞ্চলিক সহযোগিতার অনুঘটক হিসেবে বিবেচনা করে।
সার্কের নবনিযুক্ত মহাসচিব আহমেদ সালিম গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সার্কে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে এবং সার্ক প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছে।
তিনি বলেন, জনগণের আশা-আকাংখা পূরণ এবং সংস্থার সনদে বর্ণিত লক্ষ্য বাস্তবায়নে সার্ক কর্মকা- সময়োপযোগী বাস্তবমুখী হতে হবে।
প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় অর্থবহ সহযোগিতার জন্য সার্ককে সর্বাধিক গুরুত্বপূর্ণ সংস্থায় পরিণত করায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন।
এ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব শেখ ওয়াহিদ উজ-জামান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal