 |
দাবি আদায়ে শ্রমিক ফেডারেশনের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক:
দাবি মানা না হলে সরকারকে আগামী ৩ জুলাই পরিবহণ ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা। তাদের দাবিগুলো হলো- পুরানো ড্রাইভিং লাইসেন্স নবায়ন, নতুন ড্রাইভিং লাইসেন্স প্রদান, পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ, সড়ক দুর্ঘটনায় নিহত হলে ৩০২ ধারায় মামলার বিধান বাতিল ও ২০০৬ সালে প্রণীত শ্রমিকের স্বার্থবিরোধী আইন বাতিল। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান গণি জানান, দাবি মানা না হলে আগামী ৩ জুলাই ২৪ ঘণ্টার পরিবহণ ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। তিনি বলেন, “দাবি মানা না হলে দেশব্যাপী এ ধর্মঘট পালনে বাধ্য হবেন পরিবহণ শ্রমিকরা।” সম্মেলনে তিনি আরো বলেন, “এছাড়া ২৫ জুন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও বিরোধীদলের নেতার কাছে স্মারকলিপি প্রদান, ৩০ জুন দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কমর্সূচিরও ঘোষণা দেয়া হয়েছে।”
|
|
 |