অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২৪ জুন, ২০১২
 
দেশে কোনো রাজনৈতিক সঙ্কট নেই -ফারুক খান
বাসস:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, দেশে কোন রাজনৈতিক সঙ্কট নেই, কিছু কিছু রাজনৈতিক দল দেশের ভাবমর্যাদা ক্ষুন্ন করতে এবং যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত ও বিলম্বিত করতে দেশজুড়ে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে। তিনি আজ জেলার কাশিয়ানী উপজেলা অডিটরিয়ামে আওয়ামী লীগের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন।
তিনি নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্ভোধন করে বলেন, দলকে সু-সংগঠিত করতে নতুনভাবে কাজ করতে হবে এবং উন্নত ও টেকসই গণতন্ত্র চর্চা করতে হবে। তিনি নতুন সদস্য সংগ্রহকালে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন। এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এই দাবিতে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বিরত থাকতে তিনি বিরোধী দলের প্রতি আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মোল্ল্যার সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, নিজামূল কবির পটু, ইদ্রিস হোসেন মিয়া, এম. এ খায়ের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খোকন, সোহরাব হোসেন ও আনোয়ার হোসেন। এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার উন্নয়ন ও কাজের অগ্রগতি নিয়ে সরকারি কর্মকর্তা এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে বৈঠক করেন।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal