অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১৪ জুলাই, ২০১২
 
দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূণ -পরিকল্পনামন্ত্রী
পাবনা প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব. এ কে খন্দকার বলেছেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠেছে। খাদ্যের জন্য আর অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হয় না।
গতকাল ইয়াওমুল জুমুয়াতি বা শুক্রবার দুপুরে পাবনার শহীদ এম. মনসুর আলী কলেজের উদ্যোগে পরিকল্পনা মন্ত্রীকে দেয়া সংবর্ধনা এবং নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের চাহিদা মিটিয়ে খাদ্যশস্য, ওষুধ, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্য বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে। এসবই আমাদেরই অর্জন। ভালোভাবে লেখাপড়া করে সুশিক্ষিত হয়ে নতুন প্রজন্ম দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
কলেজের প্রতিষ্ঠাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্বে দুপুর ১২টায় কলেজের পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রীকে সংবর্ধনা প্রদান এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সভাপতির বক্তৃতায় মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশ সন্ত্রাস, সন্ত্রাসবাদীমুক্ত করেছে। দেশে উন্নয়ন হচ্ছে। আগামী নির্বাচনে যদি নৌকা বিজয়ী না হয় তাহলে দেশে উন্নয়ন হবে না। আবার সন্ত্রাসবাদীদের আস্তানায় পরিণত হবে। কাজেই আগামীতে দেশ ও জনগণের স্বার্থে আবারো আওয়ামী লীগকে, মহাজোটকে ক্ষমতায় আসতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীঢর হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজেদুল ইসলাম, সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ নুরুন্নবী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, মনসুর আলী কলেজ অধ্যক্ষ আব্দুল মান্নান খান।








For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal