অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১৪ জুলাই, ২০১২
 
লবণ শিল্পকে রক্ষার দাবি ঝালকাঠির মিল মালিকদের
ঝালকাঠি সংবাদদাতা:

বিদেশ থেকে কাঁচা লবণ আমদানী বন্ধ ও আয়োডিনের দাম পুনঃনির্ধারণ করার মাধ্যমে লবণ শিল্পকে রক্ষা করার দাবি জানিয়েছে ঝালকাঠি লবণ মিল মালিক সমিতি।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি রেস্তোরায় অনুষ্ঠিত সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতা করেন জেলা লবন মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। এ সময় সমিতির সভাপতি ফজলুল হক হাওলাদারসহ সমিতির অন্য নেতৃবৃন্দ ও মিলমালিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদেশ থেকে লবণ আমদানির কারনে ঝালকাঠি অঞ্চলের ১৭টিসহ সারাদেশের ২৭৭টি ক্ষুদ্র লবণ কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে ঝালকাঠির ১২টি লবণ কারখানা বন্ধ এবং প্রায় পাঁচ হাজার শ্রমিক বেকার হবার উপক্রম হয়েছে।
লবণ মিল মালিকরা অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে লবণশিল্পকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal