অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১৪ জুলাই, ২০১২
সিরিয়াতে আবারো গণহত্যা:
আন্তর্জাতিক হস্তক্ষেপ উস্কে দিতে বিদেশী ইন্ধনেই এ হত্যাকান্ড : সিরিয়া
আল ইহসান ডেস্ক:
সিরিয়া সরকার বলেছে, দেশটির পূর্বাঞ্চলীয় আত্-তারামসা গ্রামে সশস্ত্র দুর্বৃত্তরাই গণহত্যা চালিযেছে। গত ইয়াওমুল খামিসী বৃহস্পতিবারের ওই গণহত্যায় প্রায় ১৫০ ব্যক্তি নিহত হয়েছে বলে বার্তা সংস্থাগুলো জানিয়েছে।
সিরিয়ার সরকারি টেলিভিশন প্রত্যক্ষদর্শীদের বিবরণ প্রচার করে জানিয়েছে, সন্ত্রাসীরা তারামসা গ্রামের বহু বাড়িতে লুটপাট চালিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। বহুল আলোচিত হামা শহরের নিকটবর্তী গ্রামটি দুর্বৃত্তদের তা-বে বিরাণভূমিতে পরিণত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘সিরিয়ান পিরিস্থিতি পরিদর্শক দলের সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে কেবল উত্তেজনা বাড়ানোর জন্যই এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে।’
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রাক্কালে জনমতকে সিরিয়া ও সিরিয়ার জনগণের বিপক্ষে চালিত করতে এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ উস্কে দিতে রক্তপিপাসু মিডিয়া অস্ত্রধারী সন্ত্রাসী চক্রগুলোর সঙ্গে যোগসাজসে ত্রিমসা গ্রামের বাসিন্দাদের নৃশংসভাবে হত্যা করেছে।
ওই গ্রামের অধিবাসী আবু আরিফ আল-খালিদ জানিয়েছেন, সন্ত্রাসীরা গ্রামটিতে প্রবেশ করেই সাধারণ মানুষ ও ঘর-বাড়ির ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে। এর ফলে নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ ব্যক্তি নিহত হয়। সব মানুষের চোখের সামনে এক নারী ও তার শিশুসন্তানকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে তিনি জানান।
দামেস্ক বলছে, পশ্চিমা গণমাধ্যমের পাশাপাশি কোন কোন আরব দেশের গণমাধ্যম সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সমর্থনে কাজ করছে। সন্ত্রাসীরা একের পর এক গণহত্যা চালিয়ে গেলেও এজন্য আন্তর্জাতিক গণমাধ্যম সিরিয়া সরকারকে দায়ী করছে। দেশটির সরকার আরো বলছে, এবারের গণহত্যার দায় এমন সময় দামেস্কের ওপর চাপানোর চেষ্টা চলছে যখন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া সংকট নিয়ে আলোচনা হতে যাচ্ছে।
নিরাপত্তা পরিষদ সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে একটি প্রস্তাব অনুমোদনের জন্য খুব শিগগিরই বৈঠকে মিলিত হতে যাচ্ছে। সিরিয়ায় বর্তমানে জাতিসংঘের যে পর্যবেক্ষণ মিশন রয়েছে তার মেয়াদ আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে। এ মেয়াদ বাড়াতে হলে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি করতে হবে।
এদিকে জাতিসংঘ ও আরব লীগের বিশেষ প্রতিনিধি কফি আনান সিরিয়া সংকট নিয়ে আগামী সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন। গত ১৬ মাস ধরে সিরিয়ায় সহিংসতা চলছে। দামেস্ক এ সহিংসতার জন্য সশস্ত্র দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের দায়ী করে বলছে, দেশের বাইরে থেকে এসব গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal