অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১৪ জুলাই, ২০১২
‘তিস্তা নিয়ে বাংলাদেশ আশা ছাড়েনি’
নিজস্ব প্রতিবেদক:
তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে বাংলাদেশ এখানো আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
গতকাল ইয়াওমুল জুমুয়াতি বা শুক্রবার তিনি বলেন, “আমরা এখনো চুক্তি করতে পারিনি। ভারতও এ বিষয়ে বিব্রত। তবে আমরা যদি এখনই ‘শেষ’ বলে দেই, সেটা ঠিক হবে না।”
গত বছর সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়। এ নিয়ে ভারত দুঃখও প্রকাশ করে। আগামী ২৪ জুলাই দিল্লীতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে তিস্তা চুক্তি এবং দুই দেশের স্থল সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
সদ্য বিদায়ী ২০১১-১২ অর্থবছরে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির পরিমাণ প্রথমবারের মতো ১০০ কোটি ডলারে ঘর অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে। একই বছরে ভারত বাংলাদেশে সাড়ে ৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal