অনুগ্রহ করে অপেক্ষা করুন...
al-ihsan.net
বাংলা
|
English
দেশের খবর - ১৪ জুলাই, ২০১২
রাজধানীর কামরাঙ্গীরচরে শনিবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচর থানা বিএনপির সদস্য সচিব নাঈমসহ ১২ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে থানাজুড়ে আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। কামরাঙ্গীরচর থানা বিএনপির ডাকা দিনব্যাপী এ হরতালে সমর্থন জানিয়েছে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর বিএনপি। কামরাঙ্গীরচর থানা বিএনপির অভিযোগ, নাঈমসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে ও তাদের মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে। ১২ ঘণ্টার এ হরতালে সমর্থন জানিয়ে অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দেওয়াসহ তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচর থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা বনভোজনের জন্য চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়ার প্রাক্কালে ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিকেলে কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক হাজী রফিক এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
সম্পাদক: আল্লামা মুহম্মদ মাহবুব আলম
অফিস: ৫, আউটার সারকুলার রোড, রাজারবাগ, ঢাকা -১২১৭, বাংলাদেশ।
ফোন: +৮৮-০১৭১৬৮৮১৫৫১, +৮৮-০২-৮৩১৭০১৯, ৮৩১৪৮৪৮, ৮৩১৬৯৫৮; ফ্যাক্স: ৯৩৩৮৭৮৮
ই-মেইল:
editor@al-ihsan.net
,
dailyalihsan@gmail.com
Copyright © 2007 Al-Ihsan.net, All rights reserved.
Site best viewed at 1024x768 in ie6 or above
For the satisfaction of
Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by
Muhammad Shohel Iqbal