অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১৪ জুলাই, ২০১২
 
চলতি অর্থ বছরে জিডিপি ৭ শতাংশে দাঁড়াবে
বাসস:

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. সৈয়দ আব্দুস সামাদ বলেছেন, বিদেশী নির্ভরতা কমে যাওয়া বাংলাদেশের জন্য শুভ সংবাদ। চলতি অর্থ বছরে দেশে জিডিপি’র পরিমাণ ৭ শতাংশে দাঁড়াবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক’ আলোচনা সভায় গতকাল বৃহস্পতিবার তিনি একথা বলেন। গতকাল নিউইয়র্কস্থ জাতিসংঘ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ড. সামাদ বলেন, ’বাংলাদেশে শ্রমিকের মজুরি বেড়েছে, বাজারে পণ্য সরবরাহ রয়েছে। স্বাভাবিক বাণিজ্য চলছে। সার্বিক পরিস্থিতি অগ্রগতির মধ্যেও অনেকে হাহাকার করছেন ‘অর্থনীতি ধ্বংস’ হয়ে গেল। এটা দুঃখ বিলাস।’ এই দু:খ বিলাস পরিহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহবান জানান।
আলোচনায় অংশ গ্রহণ করে ড. ফরাস উদ্দিন বাংলাদেশ সরকারের আর্থ-সামাজিক কর্মকান্ড তুলে ধরে বলেন, বাংলাদেশের অর্থনীতি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও উঠে দাঁড়াচ্ছে। আমরা অর্থনৈতিক মুক্তির কাঙ্খিত পথেই অগ্রসর হচ্ছি। যারা সমালোচনা করেন তারা বস্তুনিষ্ঠ সমালোচনা করলে দেশ উপকৃত হবে।
তিনি বলেন, জনবল আমাদের মৌলিক সম্পদ। ২০০৪-২০০৫ সালে শ্রমিকের মজুরি ছিল সাড়ে চার কেজি চাল। আর বর্তমানে শ্রমিকের মজুরি ১০ কেজি চাল। কৃষক এখন সার ডিজেল কীটনাশক পাচ্ছে। ফলে উৎপাদন বাড়ছে।
প্রসঙ্গত তিনি তেল, গ্যাস ও কয়লাসহ স্বর্ণের মত খনিজ সম্পদ থাকার কথা উলে¬খ করে বলেন, শুধু কয়লা উত্তোলন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়নে ব্যাপক এগিয়ে যেতে পারে।
শিক্ষার অগ্রগতি নিয়ে বলেন, বিগত জোট সরকারের আমলে ২৫ হাজার ছাত্র পলিটেকনিকে ভর্তির সুযোগ পেত। বর্তমান সরকারের তিন বছরের মাথায় এই ছাত্র ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার।
স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন সূচনা বক্তব্যে বলেন, অর্থনীতির ১২ টি ইনডেক্সের মধ্যে ৯টিতে বিগত সরকারের চেয়ে বর্তমান সরকারের আমলে বিশেষ অগ্রগতি হয়েছে। বিশ্বব্যাপী এখন সবাইকে সর্বক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। বাংলাদেশে গত ৪০ বছরে যা বিদ্যুত উৎপাদন হয়েছে বর্তমান সরকারের প্রশাসন তিন বছরে তার সমপরিমান উৎপাদন করেছে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal