অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ১৪ জুলাই, ২০১২
 
সুন্দরবনে মধু ও মোম আহরণ থেকে ৮ লাখ টাকা রাজস্ব আয়
সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ২০১১-১২ অর্থবছরে মধু আহরণ থেকে প্রায় ৬ লাখ এবং মোম থেকে প্রায় ২ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। ২০১০-১১ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে (২০১১-১২) প্রায় ৬৪ হাজার টাকা বেশি রাজস্ব আয় হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক তৌফিকুল ইসলাম জানান, ২০১০-১১ অর্থবছরে এ দুই ক্ষেত্র থেকে যথাক্রমে ৫ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকা এবং এক লাখ ৯৩ হাজার ৮শ’ টাকা রাজস্ব আয় হয়েছিল। তিনি জানান, ২০১১-১২ অর্থবছরে এ রেঞ্জে আহরিত মধুর পরিমাণ ৭৬৫ কুইন্টাল এবং মোম ১৯৩ দশমিক ৮০ কুইন্টাল। আর এসব মধু ও মোম আহরণ করেছেন লাইসেন্সধারী ১১৬৭ মৌয়াল। গত বছরের তুলনায় এবার লাইসেন্সধারী ১১ মৌয়াল বেশি ছিল। তিনি আরও জানান, সুন্দরবনে বাঘের উপদ্রব কম হওয়ায় মৌয়ালের সংখ্যা বেড়েছে। বাঘের উপদ্রব আরও নিয়ন্ত্রণে আনতে পারলে সুন্দরবনে মধু আহরণ ও মোম থেকে আরও বেশি রাজস্ব আয় সম্ভব হবে।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal