অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২৩ জুলাই, ২০১২
 
ভোক্তা অধিকার: জরিমানার ২৫ শতাংশ পাবে অভিযোগকারী
নিজস্ব প্রতিবেদক:

পণ্যের মোড়কে খুচরা মূল্য না থাকা, নির্ধারিত মূল্যের অধিক দাম, ভেজাল ও নকল পণ্য বিক্রি, ক্ষতিকারক দ্রব্য খাদ্যদ্রব্যে মিশিয়ে বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুল আহাদি বা রোববার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভোক্তাদের অধিকার রক্ষায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দ্রুত ব্যবস্থা নেবে। ভেজাল ও অনিয়মকারীদের বিরুদ্ধে জেল জরিমানাসহ আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও এ অভিযোগ করা যাবে। আর অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ দেওয়া হবে বলেও জানানো হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, খুচরা মূল্যসহ প্রয়োজনীয় তথ্য পণ্যের মোড়কে না থাকলে, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রয় করলে, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করলে, ওজনে, বাটখারা বা ওজন পরিমাপকে ও পরিমাপে কারচুপি করলে, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, ভেজাল ও নকল পণ্য বিক্রয়, ক্ষতিকারক দ্রব্য খাদ্য পণ্যেমিশ্রণ করলে ঘটনার ৩০ দিনের মধ্যে প্রমাণসহ অভিযোগ করুণ।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে লিখিতভাবে ভোক্তাদের উদ্দেশ্যে বলা হয়, ভোক্তা অধিকার লংঘিত হলে আপনি অভিযোগ করুন মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ১ কারওয়ান বাজার, টিসিবি ভবন, ঢাকা ঠিকানায়। ফ্যাক্স করুণ ৮১৮৯৪২৫, ৮১৮৯০৪৫ নম্বরে। এসএমএস করুণ- ০১৭১৩-৪৩৬ ৩৬০, ০১৭১৫-২০৫ ৯৩০, ০১৭১১-৪০৮৭৯০ নম্বরে। ই-মেইল করুণ - ফহপৎঢ়@ুধযড়ড়.পড়স, রহভড়@ফহপৎঢ়.মড়া.নফ ঠিকানায়। দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা পর্যায়ে অভিযোগ করুণ জেলা ম্যাজিস্ট্রে বরাবরে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে িি.িফহপৎঢ়.মড়া.নফ ওয়েব সাইট।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal