অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২৩ জুলাই, ২০১২
 
আসামে আবারো মুসলিম বিরোধী দাঙ্গা, ৬ গ্রামে গণহত্যা চলছে
আল ইহসান ডেস্ক:

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কোকড়াঝড় শহরে আবারো মুসলিম বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে ভূমির মালিকানা নিয়ে বোদো সম্প্রদায়ের সন্ত্রাসীরা মুসলিম বিরোধী এ দাঙ্গা শুরু করে। বিভিন্ন মিডিয়ায় এ পর্যন্ত ১১ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। গত ইয়াওমুস সাবতি শনিবার কোকড়াঝড় শহরে সহিংসতা শুরুর পর সেখানে কারফিউ দেয়া হয়েছে এবং রাজ্যের কিছু অংশে সেনা মোতায়েন করা হয়েছে।
খবরে বলা হয়, দুরামারি এলাকায় গুলিতে শাহাদাত হোসেইন (৬০) নামে এক ব্যক্তি শহীদ হয়েছেন, আহত হয়েছেন চার জন। এছাড়া নারাবাড়িতে জাকির আলি নামে ১৪ বছর বয়সী এক কিশোরকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। গৌহাটির পুলিশ কর্মকর্তা এসএন সিং জানায়, “সংঘর্ষের শুরু হয় ইয়াওমুল জুমুয়াতি শুক্রবারে। সেদিন সন্ত্রাসী বোদো আক্রমণকারীরা স্থানীয় মুসলমানদের একজনকে হত্যা তরে। এরপর কোকড়াঝড় এলাকার প্রায় আধ ডজন গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়লে কমপক্ষে ৭ হাজার লোক বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় এবং শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। বর্তমানে সেনা সদস্যরা দাঙ্গা উপদ্রুত অঞ্চলে টহল দিচ্ছে।”







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal