অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২৩ জুলাই, ২০১২
 
মাদারীপুরে বন্যা পরিস্থিতি অবনতি, ২০ হাজার মানুষ পানিবন্দী
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের পদ্মা, আড়িয়ালখাঁসহ সব নদ-নদীতে অস্বাভাবিকহারে পানি বাড়তে শুরু করেছে। এসব নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় শিবচরের চরাঞ্চলের চারটি ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় আট সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে জেলার শিবচরের কাওরাকান্দি ফেরি ঘাট পয়েন্টের বিপদসীমার চার সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে আড়িয়ালখাঁ নদে গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। প্রধান দুই নদীসহ সকল নদ-নদী খাল বিলে পানি বাড়ায় জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। আড়িয়ালখাঁয় পানির তোড়ে জেলার শিবচরের চারটি ইউনিয়ন ও রাজৈরের দুটি ইউনিয়নে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের নদী ভাঙনে এই দুই উপজেলার অন্তত দেড় শতাধিক ঘর বাড়ি ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া ভাঙনের মুখে পড়েছে দুটি প্রাথমিক বিদ্যালয়, সড়কসহ বিস্তীর্ণ জনপদ। এতে আতঙ্কে রয়েছে জেলার সদর ও কালকিনি উপজেলার কয়েকটি গ্রাম।
ভাঙন আতঙ্কে রাজশাহীর ৩ গ্রামের মানুষের চোখ ঘুমহীন:
এদিকে রাজশহী প্রতিনিধি জানায়, রাজশাহীশহরের পাশ দিয়ে ¯্রােতস্বিনী পদ্মায় ভয়াবহ ভাঙন আতঙ্কে বাঘা ইউপির ৩ গ্রামের মানুষের চোখে ঘুম নেই। হঠাৎ করে ভাঙন এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে, আর মাত্র ৩০ গজ ভাঙলেই পদ্মা তীরবর্তী বাঁধে গিয়ে ঠেকবে এবং প্রাথমিকভাবে কমপক্ষে ৩টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ফলে, ভিটে-মাটি হারিয়ে এ গ্রামগুলোর মানুষের ওপর মানবিক বিপর্যয় নেমে আসবে।
নদীভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দক্ষিণ পাশ ঘেঁষে ভাঙছে পদ্মা। প্রমত্তা পদ্মা ফুলে-ফেঁপে ওঠায় পানির সঙ্গে পাল্লা দিয়ে ভাঙছে পদ্মার পাড়। মাটির বিশাল বিশাল খ- ভেঙে পড়ছে পদ্মার বুকে। এতে করে শিশু-সন্তান নিয়ে ভাঙন আতঙ্কে রয়েছে সহস্রাধিক পরিবার।
স্থানীয়রা জানান, নদী তীরবর্তী প্রায় ৪ কিলোমিটার এলাকা ইতোমধ্যে ভাঙনের কবলে পড়েছে। ১ সপ্তাহে সাড়ে ৩শ বিঘা জমি নদীগর্ভে হারিয়ে গেছে। ভাঙনে ভূমিহীন হয়ে পড়েছেন নদীতীরের অনেক মানুষ। প্রতিবছরই ভাঙনের এ চিত্র দেখা যায় বাঘার নদী তীরবর্তী এলাকায়।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal