অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ২৩ জুলাই, ২০১২
 
দুর্ঘটনা কমাতে দিনে লঞ্চ চালানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক

নৌ-পথে দুর্ঘটনা কমাতে দিনে লঞ্চ চলাচলের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে দুর্ঘটনা ৫০ শতাংশ কমানো সম্ভব বলে মনে করছেন তারা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে পরিবেশ বাঁচাও (পবা) আন্দোলনের সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন জানান, বেসরকারি মালিকানাধীন সাড়ে পাঁচশ লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা ৯৮ হাজার। ঢাকা থেকে নৌ-পথে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন সাড়ে ১৪ লাখ মানুষ যাতায়াত করে। মনোয়ার বলেন, “দক্ষিণাঞ্চলের সব যাত্রীবাহী লঞ্চ রাতে চলাচল করে এবং গত পাঁচ বছরে নৌ-দুর্ঘটনার শতকরা ৮৫ ভাগ রাতে হয়েছে।” যাত্রীবাহী এসব লঞ্চ দিনে চলাচল করলে দুর্ঘটনা ৫০ শতাংশ কম হতো বলে মনে করেন বিআইডব্লিউটিসির সাবেক এই সচিব।
তিনি উৎসবের সময় যাত্রী পরিবহন ব্যবস্থা সমন্বিত করা, চাহিদা নিরূপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, দিনে লঞ্চ চলাচলের ব্যবস্থা করা, লঞ্চে ওঠার আগে যাত্রীদের টিকেট দেওয়া, উৎসবের সময় ভাড়া না বাড়ানো এবং বিআইডব্লিউটিসিকে শক্তিশালী করার সুপারিশ করেন। বেসরকারি সংস্থা পরিবেশ বাঁচাও আন্দালন ও জনউদ্যোগ ‘ঈদে নৌ-যাত্রীদের স্বাচ্ছন্দ ও নিরাপদ ভ্রমনে করণীয়’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় সভা শুরু হলেও দুপুর ১টার পরে এতে যোগ দেন নৌ-মন্ত্রী শাজাহান খান।







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal