অনুগ্রহ করে অপেক্ষা করুন...

al-ihsan.net
বাংলা | English

দেশের খবর - ৪ আগস্ট, ২০১২
 
ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন দাবি বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির
নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সম্পদের উপর শতভাগ মালিকানা নিশ্চিত, উন্মুক্ত খনন ও খনিজ সম্পদ রফতানি নিষিদ্ধকরণ এবং জাতীয় সক্ষমতার বিকাশসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শুক্রবার পুরানা পল্টন মুক্তি ভবনে ‘ফুলবাড়ী দিবস’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তেল-গ্যাস-খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃবন্দ এ দাবি জানান।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর জাতীয় কমিটির সভাপতি প্রকৌকশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, “২০০৬ সালের ৩০ আগস্ট যে ঐতিহাসিক ফুলবাড়ী চুক্তি স্বাক্ষরিত হয়, তার প্রতি পূর্ণ সংহতি জানিয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এও বলেছেন- ওই চুক্তি বাস্তবায়ন না করার পরিণতি হবে ভয়াবহ। জনগণের কাছে নিজের এই অবস্থান প্রকাশ করার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আছে সাড়ে তিন বছর। কিন্তু এখনও সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি।” তিনি বলেন, “বড়পুকুরিয়ায় পুনর্বাসনের নামে জনগণকে অন্যত্র সরিয়ে উন্মুক্ত পদ্ধতিতে খনি করার চক্রান্ত বন্ধ করতে হবে। বড়পুকুরিয়া এলাকার পানি সংকট দূর ও কৃষকদের বিরুদ্ধে ভুয়া মামলা প্রত্যাহারের করতে হবে।”
তিনি আরো বলেন, “দেশের স্বার্থে জাতীয় সম্পদ ব্যবহার নিশ্চিত করতে কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল ও ‘খনিজসম্পদ রফতানি নিষিদ্ধ আইন’ প্রণয়নের আহবান জানান। তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ লিখিত বক্তব্যে বলেন, “কুইক রেন্টালের পথ বন্ধ করে টেকসই পথ গ্রহণ, দেশী-বিদেশী লুটেরাদের স্বার্থে প্রকল্প গ্রহণ এবং গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রচেষ্টা বন্ধ করতে হবে।” গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে শতভাগ মালিকানায় গ্যাস ও কয়লা দেশের স্বার্থে ব্যবহারের জন্য জাতীয় কমিটির সাতদফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। তিনি বলেন, “কয়লানীতি প্রণয়নে এমন কমিটি গঠন করা হয়েছে যেখানে এশিয়া এনার্জির স্থানীয় প্রচারককে সদস্য রাখা হয়েছে। এই সদস্য সম্প্রতি এশিয়া এনার্জির কর্মকর্তাকে নিয়ে উন্মুক্ত খনির পক্ষে সেমিনার করেছে। ভারত থেকে ভাড়া করে বিশেষজ্ঞ নামের প্রচারক আনা হয়েছে।”







For the satisfaction of Mamduh Hazrat Murshid Qeebla Mudda Jilluhul Aali
Site designed & developed by Muhammad Shohel Iqbal